উদ্দীপকে উল্লিখিত বিষয় দু'টির সীমাবদ্ধতা আলোচনা করো।
উত্তর: "উদ্দীপকে নির্দেশিত বিষয়টি তথা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির বিপরীতমুখী সম্পর্কের ব্যতিক্রম আছে"- উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উদ্দীপকের মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির বিপরীতমুখী সম্পর্কের বিষয়টি প্রতিফলিত হয়েছে। তবে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্কের কিছু ব্যতিক্রম বা সীমাবদ্ধতা রয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মটি গাণিতিক অনুপাতের বেলায় খাটে না। কারণ এ ধরনের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধি সবক্ষেত্রে একই অনুপাতে ঘটে না। ঠিক কতটা জাত্যর্থ বাড়লে কতটা কমবে। এ সম্বন্ধে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আবার, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্ত্যর্থ বাড়ে কিন্তু জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- অন্য একটি গ্রহে যদি মানুষ আবিষ্কৃত হয় তবে এ যাবৎ আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ বা সংখ্যা জানি তা নতুন আবিষ্কারের মাধ্যমে বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। একইভাবে কিছু ক্ষেত্রে জাত্যর্থ (গুণ) বাড়ে কিন্তু ব্যক্ত্যর্থ (পরিমাণ) একই থেকে যায়। যেমন- গবেষণা দ্বারা সোনার মধ্যে অতিরিক্ত গুণ আবিষ্কৃত হলে জাত্যর্থ বাড়বে কিন্তু তাতে ব্যক্ত্যর্থের কোনো পরিবর্তন হবে না। উদ্দীপকে বলা হয়েছে, সূর্যের উঠা-নামার সাথে তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি ঘটে। কিন্তু অনেক ক্ষেত্রে সূর্যের উঠা-নামার ক্ষেত্রে শীতের তাপমাত্রার তেমন হ্রাস-বৃদ্ধি হয় না। যা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধি বিপরীতমুখী সম্পর্কের সীমাবদ্ধতাকে নির্দেশ করে। আলোচনা শেষে তাই বলা যায়, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকলেও এই সম্পর্ককে সবক্ষেত্রে সত্য বলা যায় না। অর্থাৎ, হ্রাস-বৃদ্ধির নিয়মটি সকল ক্ষেত্রে কার্যকর নয়।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয় দু'টির সীমাবদ্ধতা আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

