শেয়ারFacebookWhatsApp

পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-১ হলো অবরোহ অনুমান এবং দৃষ্টান্ত-২ হলো আরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দৃশ্যকল্পে যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমান প্রকাশ পেয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সার্বিক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বা সার্বিক হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই বেশি ব্যাপক হয়। দৃষ্টান্ত-১ এ অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য দু'টির তুলনায় বেশি ব্যাপক নয়। কিন্তু, দৃষ্টান্ত-২ এর আরোহ অনুমানের সিদ্ধান্তটি সার্বিক। যা তার আশ্রয়বাক্যগুলোর তুলনায় ব্যাপক। দৃষ্টান্ত-১ এ আমরা সার্বিক থেকে বিশেষে উপনীত হয়েছি। কিন্তু দৃষ্টান্ত-২ এ আমরা বিশেষ থেকে সার্বিকে উপনীত হয়েছি। এছাড়াও অবরোহ অনুমানে আকারগত সত্যতা পরিলক্ষিত হয়, কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্য পরিলক্ষিত হয়ে থাকে। সুতরাং, অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

উত্তর

কোনো জ্ঞাত বিষয় বা তথ্যের ওপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয়ে বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে।

উত্তর

হ্যাঁ, অবরোহ অনুমান হলো যথার্থ অনুমান। যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কোনোক্রমেই ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। এককথায় বলা যায়, সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে আসার নাম অবরোহ। যেমন- সকল ফুল হয় সুন্দর। গোলাপ হয় একটি ফুল। অতএব, গোলাপ হয় সুন্দর এখানে আশ্রয়বাক্য দু'টি থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। অর্থাৎ, আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকায় অবরোহ অনুমান যথার্থ অনুমান।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ আরোহ অনুমানের প্রতিফলন ঘটেছে। বিশেষ বিশেষ দৃষ্টান্তের বা ঘটনার পর্যাবেক্ষণের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন- রিনা হয় মরণশীল, বিনা হয় মরণশীল শান্তা হয় মরণশীল, অতএব, সকল মানুষ হয় মরণশীল। উপর্যুক্ত যুক্তিটিতে রিনা, বিনা ও শান্তা প্রমুখ মানুষের মৃত্যুর বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, 'সকল মানুষ হয় মরণশীল।' এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। এর সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক। উদ্দীপকে, দৃষ্টান্ত-২ এ রবীন্দ্রনাথ ঠাকুর ও জসীমউদ্দিনের মৃত্যুর ঘটনাকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সকল মানুষ হয় মরণশীল। যা আশ্রয়বাক্যের তুলনায় অধিক ব্যাপক। তাই এটি একটি আরোহ অনুমান।

উত্তর

উদ্দীপকে দৃষ্টান্ত-১ হলো অবরোহ অনুমান এবং দৃষ্টান্ত-২ হলো আরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দৃশ্যকল্পে যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমান প্রকাশ পেয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সার্বিক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বা সার্বিক হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই বেশি ব্যাপক হয়। দৃষ্টান্ত-১ এ অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য দু'টির তুলনায় বেশি ব্যাপক নয়। কিন্তু, দৃষ্টান্ত-২ এর আরোহ অনুমানের সিদ্ধান্তটি সার্বিক। যা তার আশ্রয়বাক্যগুলোর তুলনায় ব্যাপক। দৃষ্টান্ত-১ এ আমরা সার্বিক থেকে বিশেষে উপনীত হয়েছি। কিন্তু দৃষ্টান্ত-২ এ আমরা বিশেষ থেকে সার্বিকে উপনীত হয়েছি। এছাড়াও অবরোহ অনুমানে আকারগত সত্যতা পরিলক্ষিত হয়, কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্য পরিলক্ষিত হয়ে থাকে। সুতরাং, অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

যুক্তিবাক্যের অংশ কয়টি?
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

পদ কী?
'কলম' শব্দটি কেন পদ?
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

অনুমান কাকে বলে?
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করন। নজরুল ছিলেন 'বিচক্ষণ' ও 'হাস্যপ্রিয়'।

Jessore · 2017

বিধেয়ক কী?
কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক সম্ভব নয়?
উদ্দীপকে কবির জন্মতারিখ দ্বারা পাঠ্যবইয়ের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শেষ বাক্যে বর্ণিত গুণগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর। | Prosthuti