শেয়ারFacebookWhatsApp

'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'— উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর: 'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ। অর্থপূর্ণ ধ্বনি যা অক্ষরসমষ্টিকে বলা হয় শব্দ। অপরপক্ষে, এক বা একাধিক শব্দসমষ্টি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহারযোগ্য হলে তাকে পদ বলে। অর্থাৎ সব পদ শব্দ হলেও সব শব্দ পদ নয় । যেহেতু সব শব্দ বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। পদ হওয়ার যোগ্যতা- অযোগ্যতার ভিত্তিতে শব্দকে তিনভাগে ভাগ করা যায়। যথা: ১. পদযোগ্য শব্দ, ২. সহ-পদযোগ্য শব্দ ও ৩. পদ-নিরপেক্ষ শব্দ। যেমন-- 'আহা! কলমটি হয় খুব সুন্দর' এ বাক্যটিতে 'কলমটি' এবং 'খুব সুন্দর' শব্দদ্বয় পদ হলেও 'আহা!' শব্দটি পদ নয়। কারণ এটি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয়নি। শব্দ যত বড়ই হোক না কেন, প্রত্যেক শব্দই একটি মাত্র শব্দ। পক্ষান্তরে, পদ একটি শব্দ দ্বারা গঠিত হতে পারে, আবার একাধিক শব্দ দ্বারাও গঠিত হতে পারে। অর্থাৎ পদের চেয়ে শব্দের ব্যাপকতা বেশি কারণ পদের ব্যবহার কেবল বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ভাষা ও চিন্তন ক্রিয়ার সব ক্ষেত্রে শব্দের ব্যবহার চলে। উদ্দীপকের 'আহা!', 'কী' শব্দগুলোর নিজস্ব অর্থ নেই এবং এগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপেও ব্যবহৃত হতে পারে না। তাই এগুলো পদ-নিরপেক্ষ শব্দ। অন্যদিকে, সৌরজগতের একমাত্র গ্রহ, পৃথিবী, চুম্বকের আকর্ষণ, সুন্দর ইত্যাদি শব্দগুলি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এরা পদযোগ্য শব্দ। 'আবার', 'টাই', 'একমাত্র' শব্দগুলো হলো সহ-পদযোগ্য শব্দ। কারণ এগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে না পারলেও অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। আলোচনা শেষে তাই বলা যায়, সকল পদ শব্দ হলেও কেবল যে সকল শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সে সকল শব্দকেই পদ বলে। তাই বলা যায়, 'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'— উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লে…

উদ্দীপক

আহা! কী সুন্দর এ পৃথিবী। সৌরজগতের একমাত্র গ্রহ হলো পৃথিবী যেখানে প্রাণের অস্তিত্ব আছে। মজার ব্যাপার হচ্ছে, এ গোটা পৃথিবীটাই কিন্তু একটি বিরাট চুম্বক। এই চুম্বকের আকর্ষণের কারণেই আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না।

উত্তর

যে পদ একের অধিক শব্দ দ্বারা গঠিত হয় তাকে যৌগিক পদ বা বহুশাব্দিক পদ বলে।

উত্তর

ব্যাপক অর্থে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। কোনো কোনো যুক্তিবিদ 'পদ' কথাটিকে একটু ব্যাপক অর্থে ব্যবহার করেন । তাঁদের মতে, কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহারযোগ্য সকল শব্দ বা শব্দ সমষ্টিকেই পদ বলে। যেমন- মানুষ, কাক, দ্বিপদ, কালো, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ব কবি ইত্যাদি শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহারের উপযুক্ত। তাই এরা প্রত্যেকেই পদ।

উত্তর

উদ্দীপকে 'আহা!, পৃথিবীটাই' যথাক্রমে পদ-নিরপেক্ষ শব্দ ও সহ- পদযোগ্য শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না তাকে পদ-অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ (A-Categorematic Word) বলা হয়। যেমন- যাও, খাও, ছি! ছি!, আহা!, ওহো!, মরি! মরি!, ওগো, ওহে ইত্যাদি। এ শব্দগুলো মূলত মনের আবেগ বা উচ্ছ্বাস প্রকাশের জন্য ব্যবহৃত হয় মাত্র। অন্যদিকে, যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না । কিন্তু অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাকে সহ-পদযোগ্য শব্দ (Syn- Categorematic Word) বলে। যেমন- টি, টা, খানা, খানি ইত্যাদি। উদ্দীপকের 'আহা!' শব্দটি হলো পদ-নিরপেক্ষ শব্দ। কেননা, এ শব্দটি কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। আর 'পৃথিবী' এর সাথে 'টাই' শব্দাংশটি যুক্ত হওয়ায় শব্দটি সহ- পদযোগ্য শব্দ হয়েছে । কেননা, এ শব্দটি প্রত্যক্ষভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। কিন্তু পদ হিসেবে ব্যবহারযোগ্য কোনো পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। তাই বলা যায়, শব্দ দুটি যথাক্রমে পদ-নিরপেক্ষ শব্দ ও সহ-পদযোগ্য শব্দ।

উত্তর

'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ। অর্থপূর্ণ ধ্বনি যা অক্ষরসমষ্টিকে বলা হয় শব্দ। অপরপক্ষে, এক বা একাধিক শব্দসমষ্টি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহারযোগ্য হলে তাকে পদ বলে। অর্থাৎ সব পদ শব্দ হলেও সব শব্দ পদ নয় । যেহেতু সব শব্দ বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। পদ হওয়ার যোগ্যতা- অযোগ্যতার ভিত্তিতে শব্দকে তিনভাগে ভাগ করা যায়। যথা: ১. পদযোগ্য শব্দ, ২. সহ-পদযোগ্য শব্দ ও ৩. পদ-নিরপেক্ষ শব্দ। যেমন-- 'আহা! কলমটি হয় খুব সুন্দর' এ বাক্যটিতে 'কলমটি' এবং 'খুব সুন্দর' শব্দদ্বয় পদ হলেও 'আহা!' শব্দটি পদ নয়। কারণ এটি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয়নি। শব্দ যত বড়ই হোক না কেন, প্রত্যেক শব্দই একটি মাত্র শব্দ। পক্ষান্তরে, পদ একটি শব্দ দ্বারা গঠিত হতে পারে, আবার একাধিক শব্দ দ্বারাও গঠিত হতে পারে। অর্থাৎ পদের চেয়ে শব্দের ব্যাপকতা বেশি কারণ পদের ব্যবহার কেবল বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ভাষা ও চিন্তন ক্রিয়ার সব ক্ষেত্রে শব্দের ব্যবহার চলে। উদ্দীপকের 'আহা!', 'কী' শব্দগুলোর নিজস্ব অর্থ নেই এবং এগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপেও ব্যবহৃত হতে পারে না। তাই এগুলো পদ-নিরপেক্ষ শব্দ। অন্যদিকে, সৌরজগতের একমাত্র গ্রহ, পৃথিবী, চুম্বকের আকর্ষণ, সুন্দর ইত্যাদি শব্দগুলি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এরা পদযোগ্য শব্দ। 'আবার', 'টাই', 'একমাত্র' শব্দগুলো হলো সহ-পদযোগ্য শব্দ। কারণ এগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে না পারলেও অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। আলোচনা শেষে তাই বলা যায়, সকল পদ শব্দ হলেও কেবল যে সকল শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সে সকল শব্দকেই পদ বলে। তাই বলা যায়, 'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।