শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ শব্দগুলো তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?

উত্তর: দৃশ্যকল্প-২ এ আহা, হায়, ওহ্— এগুলো পদ নিরপেক্ষ শব্দ। পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিন ভাগে ভাগ করেছেন। তার মধ্যে পদ নিরপেক্ষ শব্দ একটি প্রকার। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোনো পদের সাহায্য নিয়েও যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলা হয় । পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। যেমন- যাও, খাও, ছি! ছি! আহা, ওহো, মরি! মরি!, ওগো, ওহে ইত্যাদি। এ শব্দগুলো কখনোই পদ হওয়ার যোগ্যতা রাখে না। দৃশ্যকল্প-২ এ আহা, হায়, ওহ! এমন শব্দ যা কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

দৃশ্যকল্প-২ শব্দগুলো তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মানুষ, মরণশীল, দ্বিপদ। দৃশ্যকল্প-২: আহা, হায়, ওহ্। দৃশ্যকল্প-৩: সকল মানুষ হয় দ্বিপদ।

উত্তর

'TerminusTerminus^{\prime} শব্দের অর্থ হলো 'প্রান্ত' বা 'সীমা'।

উত্তর

পদযোগ্য শব্দ যখন উদ্দেশ্য বা বিধেয়রূপে যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন তা পদে রূপান্তরিত হয়। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন— চাঁদ, ফুল, সুন্দর, পৃথিবী ইত্যাদি। এই শব্দগুলো যখন যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলে পদ। উদাহরণ স্বরূপ— 'ফুল হয় সুন্দর'। এই যুক্তিবাক্যে 'ফুল' উদ্দেশ্য পদ এবং সুন্দর' বিধেয় পদ। এভাবে পদযোগ্য শব্দ উদ্দেশ্য বা বিধেয়রূপে যুক্তিবাক্যে ব্যবহৃত হয়ে পদে রূপান্তরিত হয়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ আহা, হায়, ওহ্— এগুলো পদ নিরপেক্ষ শব্দ। পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিন ভাগে ভাগ করেছেন। তার মধ্যে পদ নিরপেক্ষ শব্দ একটি প্রকার। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোনো পদের সাহায্য নিয়েও যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলা হয় । পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। যেমন- যাও, খাও, ছি! ছি! আহা, ওহো, মরি! মরি!, ওগো, ওহে ইত্যাদি। এ শব্দগুলো কখনোই পদ হওয়ার যোগ্যতা রাখে না। দৃশ্যকল্প-২ এ আহা, হায়, ওহ! এমন শব্দ যা কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ মানুষ ও দ্বিপদ এবং দৃশ্যকল্প-৩ এ মানুষ ও দ্বিপদ এর দ্বারা যথাক্রমে শব্দ ও পদ নির্দেশ করা হয়েছে, যাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। দৃশ্যকল্প-১ এ মানুষ ও দ্বিপদ শব্দের নিজস্ব অর্থ রয়েছে। আর অর্থপূর্ণ ধ্বনি যা অক্ষরসমষ্টিকে বলা হয় শব্দ। কিন্তু এগুলো যুক্তিবাক্যে ব্যবহার হয়নি বলে শব্দ দুটি পদ নয়। অন্যদিকে, দৃশ্যকল্প-৩ এ উল্লেখিত 'সকল মানুষ হয় দ্বিপদ'। এখানে 'মানুষ' ও 'দ্বিপদ' শব্দ দুটি উদ্দেশ্য ও বিধেয় হিসেবে যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে। তাই এই শব্দ দুটি পদ। শব্দ যত বড়ই হোক না কেন, প্রত্যেক শব্দই একটি মাত্র শব্দ। পক্ষান্তরে, পদ একটি শব্দ দ্বারা গঠিত হতে পারে, আবার একাধিক শব্দ দ্বারাও গঠিত হতে পারে। যেমন- 'ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাগার'। এটি একটি পদ, কিন্তু এখানে শব্দ আছে তিনটি। পদের অর্থ সুনির্দিষ্ট বলে কোনো পদের একাধিক অর্থ থাকতে পারে না। কিন্তু কোনো কোনো শব্দের একাধিক অর্থ থাকতে পারে; যেমন- 'গজ' শব্দটির অর্থ একদিকে মাপের একক'। অন্যদিকে 'গজ' শব্দের অর্থ 'হাতি'। অর্থাৎ পদের চেয়ে শব্দের ব্যাপকতা বেশি। কারণ পদের ব্যবহার কেবল বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সীমাবদ্ধ। পরিশেষে বলা যায়, পদ ও শব্দের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। এ কারণে দৃশ্যকল্প-১ এ মানুষ ও দ্বিপদ এবং দৃশ্যকল্প-৩ এ মানুষ ও দ্বিপদ এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় ।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

যুক্তিবাক্যের অংশ কয়টি?
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

পদ কী?
'কলম' শব্দটি কেন পদ?
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

অনুমান কাকে বলে?
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।