শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে শেষ বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে শেষ বাক্যটি সম্ভাব্য যুক্তিবাক্যকে (Problematic Proposition) নির্দেশ করে। নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যকে তিনভাগে ভাগ করা যায়। যথা— অনিবার্য যুক্তিবাক্য, বিবরণিক যুক্তিবাক্য ও সম্ভাব্য যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক সম্ভাবনাময় তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। যেমন— 'আগামী বছর হয়তো এমন বছর যখন পৃথিবী থেকে যুদ্ধ-বিবাদ বিদায় নেবে'। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক নিশ্চিত নয়, তবে সম্ভাবনাময় বলা চলে । তাই এটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য। উদ্দীপকের মি. শাকিল তার স্ত্রীকে বললেন, “হয়তো বাস টিকেট পাবো না, কারণ অনলাইনে বুকিং দেইনি।” এখানে অনলাইনে বুকিং দেইনি' উদ্দেশ্য পদটির সাথে বিধেয় 'বাস টিকেট পাবো না' পদটির সম্পর্ক সম্ভাব্য। তাই বলা যায়, উদ্দীপকের মি. শাকিলের ব্যবহৃত শেষ বাক্যটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

উদ্দীপকে শেষ বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা …

উদ্দীপক

ঈদের ছুটিতে মি: শাকিল পরিবারসহ পাহাড়ে অথবা সমুদ্র সৈকতে বেড়াতে যাবেন। যদি বাসের টিকেট পান তাহলে বান্দরবান যাবেন। তিনি তার স্ত্রীকে বললেন, “হয়তো বাসের টিকিট পাবো না। কারণ অনলাইনে বুকিং দেইনি।”

উত্তর

যে যুক্তিবাক্যের বিধেয়টি শুধুমাত্র উদ্দেশ্যের জাত্যর্থ বা তার অংশ বিশেষকে প্রকাশ করে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য (Verbal or Analytic Proposition) বলে।

উত্তর

সকল অবধারণই সুশৃঙ্খল বিষয় না হওয়ায় সব অবধারণের পরবর্তী রূপ যুক্তিবাক্য নয়। অবধারণ হলো মানসিক অবস্থা এবং যুক্তিবাক্য হলো অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। অবধারণ হলো চিন্তার আত্মগত দিক। অর্থাৎ মানব মনেই যার শুরু ও শেষ। আবার, অবধারণ কোনো সুশৃঙ্খল বিষয় নাও হতে পারে। কিন্তু যুক্তিবাক্য হলো চিন্তার সুশৃঙ্খল বাস্তব প্রকাশ। তাই সকল অবধারণের অনুরূপ যুক্তিবাক্য হয় না। তবে প্রতিটি যুক্তিবাক্যের অন্তরালে একটি অবধারণ থাকে।

উত্তর

উদ্দীপকে শেষ বাক্যটি সম্ভাব্য যুক্তিবাক্যকে (Problematic Proposition) নির্দেশ করে। নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যকে তিনভাগে ভাগ করা যায়। যথা— অনিবার্য যুক্তিবাক্য, বিবরণিক যুক্তিবাক্য ও সম্ভাব্য যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক সম্ভাবনাময় তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। যেমন— 'আগামী বছর হয়তো এমন বছর যখন পৃথিবী থেকে যুদ্ধ-বিবাদ বিদায় নেবে'। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক নিশ্চিত নয়, তবে সম্ভাবনাময় বলা চলে । তাই এটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য। উদ্দীপকের মি. শাকিল তার স্ত্রীকে বললেন, “হয়তো বাস টিকেট পাবো না, কারণ অনলাইনে বুকিং দেইনি।” এখানে অনলাইনে বুকিং দেইনি' উদ্দেশ্য পদটির সাথে বিধেয় 'বাস টিকেট পাবো না' পদটির সম্পর্ক সম্ভাব্য। তাই বলা যায়, উদ্দীপকের মি. শাকিলের ব্যবহৃত শেষ বাক্যটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য।

উত্তর

উদ্দীপকে প্রথম ও দ্বিতীয় বাক্যে যথাক্রমে বৈকল্পিক যুক্তিবাক্য ও প্রাকল্পিক যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে। নিচে প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্যের সম্পর্ক বিশ্লেষণ করা হলো— সম্পর্ক বা সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা— নিরপেক্ষ যুক্তিবাক্য ও সাপেক্ষ যুক্তিবাক্য । সাপেক্ষ যুক্তিবাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা— ১. প্রাকল্পিক যুক্তিবাক্য ও ২. বৈকল্পিক যুক্তিবাক্য । যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি...তবে' বা তার সমার্থক কোনো শর্ত দ্বারা নির্দেশিত হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন— উদ্দীপকের দ্বিতীয় বাক্যে বর্ণিত, 'যদি বাস টিকেট পান তাহলে বান্দরবান যাবেন'। এ বাক্যটি 'যদি...তবে' শর্ত দ্বারা যুক্ত বলে এটি প্রাকল্পিক যুক্তিবাক্য। অন্যদিকে, যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য পরস্পর বিকল্প হিসেবে 'হয় ldots. না হয়', 'অথবা' ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন— উদ্দীপকের প্রথম বাক্যে বর্ণিত, 'ঈদের ছুটিতে মি. শাকিল পরিবারসহ পাহাড়ে অথবা সমুদ্র সৈকতে বেড়াতে যাবেন । এ বাক্যটি 'অথবা' দ্বারা যুক্ত বলে এটি বৈকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্য উভয়ই সাদৃশ্যগত সম্পর্কের দিক দিয়ে সাপেক্ষ যুক্তিবাক্য অর্থাৎ এদের উক্তি বা বক্তব্য কোনো একটি শর্তের অধীন । আবার, বৈসাদৃশ্যগত সম্পর্কের ক্ষেত্রে প্রাকল্পিক যুক্তিবাক্যে পূর্বগের উপর অনুগ নির্ভর করে। কিন্তু বৈকল্পিক যুক্তিবাক্যে দু'টি বিকল্পের উল্লেখ করা হয়। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে প্রথম ও দ্বিতীয় বাক্যে নির্দেশিত বৈকল্পিক যুক্তিবাক্য ও প্রকল্পিক যুক্তিবাক্য উভয়ই সাদৃশ্যগত ও বৈসাদৃশ্যগত সম্পর্কের দিক দিয়ে পরস্পর সম্পর্কযুক্ত।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।