ধারণা-৩ এ উল্লেখিত শব্দগুলো যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে কি ? উত্তরের পক্ষে ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে ধারণা-৩ এ উল্লেখিত শব্দগুলো পদ-নিরপেক্ষ শব্দ। তাই এগুলো যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না । যেসব শব্দের নিজস্ব কোনো অর্থ নেই। যেগুলো এককভাবে বা অন্য কোনো পদযোগ্য শব্দের সাথে যুক্ত হয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেসব শব্দকে পদ নিরপেক্ষ বা পদ- অযোগ্য শব্দ বলে । যেমন— বাহ্, আহা, হায় হায়, সাবাস, হুররে ইত্যাদি। এ জাতীয় শব্দ বাক্যের অলংকরণে বা বাক্যের গুরুত্ব বোঝাতে অথবা মনের আবেগ প্রকাশের লক্ষ্যে বাক্যে ব্যবহৃত হয়। দৃষ্টান্তস্বরূপ, বাহ্, কী সুন্দর দৃশ্য!' এ শব্দগুলো বাক্যের উদ্দেশ্য ও বিধেয় গঠনে অপরিহার্য নয়। তাই এ শব্দগুলোকে পদ হিসেবে গণ্য করা যায় না। উদ্দীপকের বাক্যগুলোতে ব্যবহৃত বাহ্, চমৎকার, আহ্ প্রত্যেকটি শব্দই পদ-নিরপেক্ষ শব্দ । তাই এগুলো পদ নয় ।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
ধারণা-৩ এ উল্লেখিত শব্দগুলো যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

