শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ কোন যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে ? ব্যাখ্যা করো ।

উত্তর: দৃশ্যকল্প-১ চিত্রটি সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্যকে নির্দেশ করে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি। যুক্তিবাক্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় তার মধ্যে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটি হলো সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য। A যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। অর্থাৎ এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে। আর ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যেহেতু সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাই A- যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। কিন্তু সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে A-যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। উদ্দীপকে দৃশ্যকল্প-১ চিত্রে নির্দেশিত যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য, যা সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্যের অনুরূপ ।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ কোন যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে ? ব্যাখ্যা করো ।

উদ্দীপক

question image

উত্তর

যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে তাই সংশ্লেষক যুক্তিবাক্য ।

উত্তর

উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য সংযোজক গুরুত্বপূর্ণ। সংযোজক হলো এমন শব্দ বা চিহ্ন যার মাধ্যমে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে ইতিবাচক বা নেতিবাচক সম্পর্ক স্থাপিত হয়। সংযোজক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ সৃষ্টিকারী চিহ্ন। সাধারণ বাক্যে সংযোজককে স্পষ্টভাবে উল্লেখ করা হয় না। যেমন- 'আকাশ নীল'- এ বাক্যে সংযোজক উহ্য আছে। কিন্তু যুক্তিবাক্যে এর রূপান্তর হবে 'আকাশ হয় নীল'। সাধারণ বাক্যকে যুক্তিবাক্যে পরিণত করার ক্ষেত্রে সংযোজক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উত্তর

দৃশ্যকল্প-১ চিত্রটি সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্যকে নির্দেশ করে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি। যুক্তিবাক্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় তার মধ্যে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটি হলো সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য। A যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। অর্থাৎ এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে। আর ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যেহেতু সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাই A- যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। কিন্তু সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে A-যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। উদ্দীপকে দৃশ্যকল্প-১ চিত্রে নির্দেশিত যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য, যা সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্যের অনুরূপ ।

উত্তর

দৃশ্যকল্প-২ সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য এবং দৃশ্যকল্প-৩ বিশেষ সদর্থক বা I-যুক্তিবাক্যকে নির্দেশ করে। ব্যাপ্যতার নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ ও ৩ বিশ্লেষণ করা হলো- যে সকল যুক্তিবাক্যের বিধেয় পদকে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন— কোনো মানুষ নয় নিখুঁত। এখানে, 'নিখুঁত' বিধেয় পদটিকে 'মানুষ' উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। এ ধরনের বাক্য পরিমাণগত দিক থেকে 'সার্বিক' এবং গুণগত দিক থেকে 'নঞর্থক'। আবার যে সকল যুক্তিবাক্যের বিধেয় পদকে উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করা হয় তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন—— 'কিছু ফুল হয় সাদা। এখানে বিধেয় 'সাদা' পদটিকে উদ্দেশ্য 'ফুল' পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করা হয়েছে। এ ধরনের বাক্য পরিমাণগত দিক থেকে 'বিশেষ' এবং গুণগত দিক থেকে 'সদর্থক'। আমরা জানি, ব্যাপ্যতার নিয়ম অনুসারে সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ এবং নঞর্থক বাক্যের বিধেয় পদ ব্যাপ্য হয়। উদ্দীপকে নির্দেশিত দৃশ্যকল্প-২ নং চিত্রের বাক্য যেহেতু সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য। তাই এই বাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। পাশাপাশি, দৃশ্যকল্প-৩ নং চিত্রের বাক্য বিশেষ সদর্থক বা । যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। সুতরাং উপরের বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি, সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য এবং বিশেষ সদর্থক যুক্তিবাক্যের উভয় পদ অব্যাপ্য।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।