শেয়ারFacebookWhatsApp

হৃদমের বক্তব্যে কোন ধরনের বাক্যের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: হৃদমের বক্তব্যে প্রাকল্পিক বাক্যের প্রকাশ ঘটেছে। যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি.. তবে' বা তার সমর্থক কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে গঠিত হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন- 'যদি আসাদ আসে তাহলে কামাল যাবে।' এই বাক্যটি 'যদি.. তবে' দ্বারা যুক্ত' বলেই এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। অনুরূপভাবে উদ্দীপকে বর্ণিত হৃদম বলে, 'যদি কক্সবাজার বড় সমুদ্র সৈকত হয় তবে তো এখানে অনেক পর্যটক আসবে।' এই যুক্তিবাক্যটিতে দেখা যাচ্ছে যে, এখানে 'যদি..তবে' শর্ত দ্বারা যুক্ত হয়ে সাপেক্ষ যুক্তিবাক্য গঠিত হয়েছে। তাই বলা যায়, এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

হৃদমের বক্তব্যে কোন ধরনের বাক্যের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

কক্সবাজার বেড়াতে এসে সানিয়াদ বললো, কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। হৃদম বললো, যদি কক্সবাজার বড় সমুদ সৈকত হয় তবে তো এখানে অনেক পর্যটক আসবে। অভিক বললো, পর্যটক তো আসবেই হয় ব্যক্তিগত উদ্যোগে না হয় প্রতিষ্ঠানের উদ্যোগে।

উত্তর

যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ পায় তাকে সংযোজক বলে।

উত্তর

সব পদ শব্দ হলেও সব শব্দ পদ নয়। শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি। কিন্তু পদ হলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতাসম্পন্ন শব্দ বা শব্দ সমষ্টি। শব্দের সংখ্যা অসংখ্য। অসংখ্য শব্দের মধ্যে যেসব শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে কেবল ঐসব শব্দকে পদ বলে। যেহেতু সব শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাই সব শব্দ পদ নয়।

উত্তর

হৃদমের বক্তব্যে প্রাকল্পিক বাক্যের প্রকাশ ঘটেছে। যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি.. তবে' বা তার সমর্থক কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে গঠিত হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন- 'যদি আসাদ আসে তাহলে কামাল যাবে।' এই বাক্যটি 'যদি.. তবে' দ্বারা যুক্ত' বলেই এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। অনুরূপভাবে উদ্দীপকে বর্ণিত হৃদম বলে, 'যদি কক্সবাজার বড় সমুদ্র সৈকত হয় তবে তো এখানে অনেক পর্যটক আসবে।' এই যুক্তিবাক্যটিতে দেখা যাচ্ছে যে, এখানে 'যদি..তবে' শর্ত দ্বারা যুক্ত হয়ে সাপেক্ষ যুক্তিবাক্য গঠিত হয়েছে। তাই বলা যায়, এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য।

উত্তর

উদ্দীপকে সানিয়াদের বক্তব্যে নিরপেক্ষ যুক্তিবাক্য ও অভিকের বক্তব্যে সাপেক্ষ যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে। নিচে উভয় যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য নির্ণয় করা হলো- সম্পর্ক বা সম্বন্দ্ব অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- নিরপেক্ষ যুক্তিবাক্য (Categorical Proposition) ও সাপেক্ষ যুক্তিবাক্য (Conditional Proposition)। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক কোনো প্রকার শর্তের ওপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে। যেমন: উদ্দীপকের সানিয়াদ বলে, কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এ যুক্তিবাক্যে কক্সবাজার ও সমুদ্র সৈকতের মধ্যে কোনো শর্তের অবতারণা করা হয়নি। তাই এটি নিরপেক্ষ যুক্তিবাক্য। অন্যদিকে, যে যুক্তিবাক্যের উক্তি বা বক্তব্য শর্তের অধীন তাকে সাপেক্ষ যুক্তিবাক্য বলে। সাপেক্ষ যুক্তিবাক্যের একটি প্রকরণ হলো 'বৈকল্পিক যুক্তিবাক্য। অর্থাৎ যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য পরষ্পর বিকল্প হিসেবে 'হয়... না হয়', 'অথবা' ইত্যাদি যোজক দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের অভীক বলে 'পর্যটক তো আসবেই হয় ব্যক্তিগত উদ্যোগে না হয় প্রতিষ্ঠানের উদ্যোগে।' এই যুক্তিবাক্যটি 'হয়...না হয়' শর্ত দ্বারা যুক্ত বলে এটি বৈকল্পিক যুক্তিবাক্য। পরিশেষে বলা যায়, নিরপেক্ষ যুক্তিবাক্যে একটিমাত্র সরল বচন থাকে। কিন্তু সাপেক্ষ যুক্তিবাক্যে একাধিক সরল বচন থাকে। এরূপ ভিন্নতার কারণে উদ্দীপকের সানিয়াদ ও অভিকের বক্তব্যে পরিলক্ষিত নিরপেক্ষ ও সাপেক্ষ যুক্তিবাক্যের মধ্যে পারস্পরিক ভিন্নতা লক্ষ করা যায়।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।