"অঙ্গগত বিভাগ যৌক্তিক বিভাগ নয়"- কেন?
উত্তর: যৌক্তিক বিভাগে একটি সূত্রের ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের বিভাজন করা হয়। যৌক্তিক বিভাগের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অঙ্গগত বিভাগ বলে। তাই ত্রুটিপূর্ণ বিভাগ বিধায় 'অঙ্গগত বিভাগ যৌক্তিক বিভাগ নয়।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
"অঙ্গগত বিভাগ যৌক্তিক বিভাগ নয়"- কেন?
উত্তর

