শেয়ারFacebookWhatsApp

চিত্র-২ এবং চিত্র-৩-এ বিভাগ পদ্ধতির যে দিকগুলো ফুটে উঠেছে তার তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের 'চিত্র-২'-এ যৌক্তিক বিভাগ এবং 'চিত্র-৩'-এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। আর এই দুই প্রকার বিভাগের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যৌক্তিক বিভাগে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা হয়। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একটি পদের ব্যক্ত্যর্থ বা পরিমাণগত দিকের বিশ্লেষণ করা হয়। উদ্দীপকের 'চিত্র-২'-এ 'ব্যবসায়ী' পদটিকে 'সততা' মূলনীতির ভিত্তিতে সৎ এবং অসৎ ব্যবসায়ী এই দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যেহেতু 'চিত্র-২'-এ একটি মূলনীতির ভিত্তিতে একটি শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিন্যস্ত করা হয়েছে, তাই 'চিত্র-২'-এর মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগের মাধ্যমে জাতি ও উপজাতির মধ্যকার পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ভালোভাবে জানা যায়। এই প্রক্রিয়া সংজ্ঞা নির্ণয়ে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ বিশেষ ভূমিকা পালন করে। অপরপক্ষে, 'চিত্র-৩'-এ 'আম'কে রসালো, মিষ্টি ও সুগন্ধযুক্ত এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ, এখানে একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করা হয়েছে। অথচ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম হলো- কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে গুণগত বিভাগ অনুপপত্তি বলে। যেহেতু 'চিত্র-৩'-এ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করা হয়েছে, তাই 'চিত্র-৩'-এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

চিত্র-২ এবং চিত্র-৩-এ বিভাগ পদ্ধতির যে দিকগুলো ফুটে উঠেছে তার তুলনা…

উদ্দীপক

উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: question image

উত্তর

যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে যখন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয় তখন তাকে অঙ্গগত বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী বিভাজ্য মূল জাতি এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হতে হয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো জাতিবাচক পদের বিভাগে যদি বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ বেশি হয় তাহলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপকের 'চিত্র-১'-এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগ হলো একটি পদের সংখ্যা বা পরিমাণগত দিকের বিশ্লেষণ। এক্ষেত্রে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। তাই বলা যায়, একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগে একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়। একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের 'চিত্র-১'-এ 'মানুষ' পদটির যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময়ে শিক্ষা, উচ্চতা এবং পেশা- এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। অর্থা, এখানে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করা হয়েছে। তাই 'চিত্র-১'-এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের 'চিত্র-২'-এ যৌক্তিক বিভাগ এবং 'চিত্র-৩'-এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। আর এই দুই প্রকার বিভাগের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যৌক্তিক বিভাগে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা হয়। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একটি পদের ব্যক্ত্যর্থ বা পরিমাণগত দিকের বিশ্লেষণ করা হয়। উদ্দীপকের 'চিত্র-২'-এ 'ব্যবসায়ী' পদটিকে 'সততা' মূলনীতির ভিত্তিতে সৎ এবং অসৎ ব্যবসায়ী এই দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যেহেতু 'চিত্র-২'-এ একটি মূলনীতির ভিত্তিতে একটি শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিন্যস্ত করা হয়েছে, তাই 'চিত্র-২'-এর মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগের মাধ্যমে জাতি ও উপজাতির মধ্যকার পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ভালোভাবে জানা যায়। এই প্রক্রিয়া সংজ্ঞা নির্ণয়ে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ বিশেষ ভূমিকা পালন করে। অপরপক্ষে, 'চিত্র-৩'-এ 'আম'কে রসালো, মিষ্টি ও সুগন্ধযুক্ত এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ, এখানে একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করা হয়েছে। অথচ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম হলো- কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে গুণগত বিভাগ অনুপপত্তি বলে। যেহেতু 'চিত্র-৩'-এ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করা হয়েছে, তাই 'চিত্র-৩'-এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।