অতিব্যাপক বিভাগ অনুপপত্তি কখন ঘটে?
উত্তর: যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী বিভাজ্য মূল জাতি এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হতে হয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো জাতিবাচক পদের বিভাগে যদি বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ বেশি হয় তাহলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি বলে।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
অতিব্যাপক বিভাগ অনুপপত্তি কখন ঘটে?
উত্তর

