উদ্দীপকে লাবনীর বক্তব্যে কোন ধরনের শব্দের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে লাবনীর বক্তব্যে পদ-নিরপেক্ষ শব্দের প্রকাশ ঘটেছে। যে শব্দ বা শব্দ সমষ্টি সরাসরি অথবা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদ-নিরপেক্ষ শব্দ বলে। যেমন- বাহ! সাবাস! আহা! এ শব্দগুলো সরাসরি অথবা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ-নিরপেক্ষ শব্দ। উদ্দীপকের বর্ণিত ঘটনায় লাবনী পুকুরের শাপলা ফুল দেখে বললো, “বাহ! কি চমৎকার!"। লাবনীর বলা 'বাহ!', 'চমৎকার!' শব্দগুলো সরাসরি অথবা অন্য কোনো শব্দের সাহায্যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হয় না। তাই লাবনীর বক্তব্যে উল্লেখিত শব্দগুলো হলো পদ-নিরপেক্ষ শব্দ।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
উদ্দীপকে লাবনীর বক্তব্যে কোন ধরনের শব্দের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

