শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কোন যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ১ম যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক A-যুক্তিবাক্য। দুটির পদের মধ্যে সদর্থক অথবা নঞর্থক যেকোনো সম্পর্কের ভিত্তিতে যে বাক্য গঠিত হয় তাই যুক্তিবাক্য। যুক্তিবিদ্যার কয়েক প্রকারের যুক্তিবাক্য লক্ষ করা যায়। এর মধ্যে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয়। যার একটি হলো সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়। যেমন- ১ম যুক্তিবাক্য -"সকল ছাত্র হয় মেধাবী।” এ বাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় পদ 'মেধাবী' দ্বারা উদ্দেশ্যে পদ 'ছাত্র'-এর সকল সদস্য সম্পর্কেই স্বীকার করা হয়েছে। অতএব, উদ্দীপকের ১ম যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

উদ্দীপকের কোন যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।

উদ্দীপক

১ম যুক্তিবাক্য → সকল ছাত্র হয় মেধাবী। ২য় যুক্তিবাক্য → কিছু ছাত্র হয় মেধাবী। ৩য় যুক্তিবাক্য → কিছু ছাত্র নয় মেধাবী।

Jessore · 2025

উত্তর

কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্ত্যর্থ বলে।

উত্তর

জাত্যর্থ ও জাত্যর্থক পদ দুটি আলাদা অর্থবোধক। জাত্যর্থ বলতে কোনো পদ দ্বারা নির্দেশিত বিশেষ বস্তু বা বস্তুসমষ্টির অন্তর্গত সাধারণ ও অনিবার্য গুণ বা গুণসমষ্টিকে ওই পদের জাত্যর্থ বলে। এখানে জাত্যর্থ বলতে কোনো পদের গুণকে নির্দেশ করে। অন্যদিকে, জাত্যর্থক বলতে এমন পদকে বোঝায় যার ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে। অর্থাৎ জাত্যর্থক পদ দ্বারা পদের সংখ্যা ও গুণকে একসাথে নির্দেশ করে। জাত্যর্থক পদের মধ্যে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই থাকবে। যেমন- মানুষ পদ। জাত্যর্থ ও জাত্যর্থক দুটি আলাদা অর্থবোধক। কারণ একটি হচ্ছে পদ এবং অন্যটি পদ নয়, পদের গুণকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের ১ম যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক A-যুক্তিবাক্য। দুটির পদের মধ্যে সদর্থক অথবা নঞর্থক যেকোনো সম্পর্কের ভিত্তিতে যে বাক্য গঠিত হয় তাই যুক্তিবাক্য। যুক্তিবিদ্যার কয়েক প্রকারের যুক্তিবাক্য লক্ষ করা যায়। এর মধ্যে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয়। যার একটি হলো সার্বিক সদর্থক বা 'A′A^{\prime} যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A′A^{\prime} দ্বারা চিহ্নিত করা হয়। এধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়। যেমন- ১ম যুক্তিবাক্য -"সকল ছাত্র হয় মেধাবী।” এ বাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় পদ 'মেধাবী' দ্বারা উদ্দেশ্যে পদ 'ছাত্র'-এর সকল সদস্য সম্পর্কেই স্বীকার করা হয়েছে। অতএব, উদ্দীপকের ১ম যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।

উত্তর

উদ্দীপকের সকল যুক্তিবাক্যের 'মেধাবী' পদটির ব্যাপ্যতার তুলনামূলক বিশ্লেষণ- ১ম যুক্তিবাক্য- 'সকল ছাত্র হয় মেধারী' একটি সার্বিক সদর্থক I যুক্তিবাক্য বা A যুক্তিবাক্য। A যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য। ১ম যুক্তিবাক্যে 'মেধাবী' পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ছাত্র বলতে দুনিয়ার সব ছাত্রকেই ইঙ্গিত করা হচ্ছে। কাজেই বাক্যটিতে উদ্দেশ্য 'ছাত্র' পদটি ব্যাপ্য হয়েছে। কিন্তু বিধেয় 'মেধাবী' পদটিকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি। ১ম যুক্তিবাক্যে 'মেধাবী' পদটি অব্যাপ্য। ২য় যুক্তিবাক্য- "কিছু ছাত্র হয় মেধাবী।" একটি বিশেষ সদর্থক I যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে উদ্দেশ্য 'ছাত্র' পদটিকে আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে ছাত্র শ্রেণির একটি অংশের ওপর একটি বক্তব্য আরোপ করা হয়েছে। কাজেই উদ্দেশ্য 'ছাত্র' পদটি অব্যাপ্য। আবার বিধেয় 'মেধাবী' পদটিকেও আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে। মেধাবী পদটির আংশিক ব্যক্ত্যর্থ ছাত্র শ্রেণির একটি অংশের ওপর প্রয়োগ করা হয়েছে। কেননা মেধাবী ব্যক্তির সবই ছাত্র নয়। কাজেই বিধেয় মেধাবী পদটিও অব্যাপ্য'। সুতরাং ২য় যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। ৩য় যুক্তিবাক্য একটি বিশেষ নঞর্থক O যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি. অব্যাপ্য কিন্তু বিধেয় পদটি ব্যাপ্য। ৩য় যুক্তিবাক্যে উদ্দেশ্য 'ছাত্র' পদটিকে আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে ছাত্র শ্রেণির একটি অংশ সম্পর্কে একটি কথাকে অস্বীকার করা হয়েছে। কাজেই উদ্দেশ্য 'ছাত্র' পদটি অব্যাপ্য। কিন্তু বিধেয় মেধাবী, পদটিকে এ যুক্তিবাক্যে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। মেধাবী পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকেই ছাত্র শ্রেণির একটি অংশ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। কাজেই উপরের যুক্তিবাক্যে বিধেয় মেধাবী পদটি ব্যাপ্য।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।