সম্বন্ধের দিক থেকে দৃশ্যকল্প-১ কোন প্রকার যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: সম্বন্ধের দিক থেকে দৃশ্যকল্প-১ সাপেক্ষ, যুক্তিবাক্যকে নির্দেশ করে। কেননা এখানে বাক্যটি একটি শর্তের ওপর নির্ভরশীল। যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যে সম্পর্কের একটি ভাষাগত স্বীকৃতি বা অস্বীকৃতি। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার। একটি নিরপেক্ষ যুক্তিবাক্য, অন্যটি সাপেক্ষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে কোনো বক্তব্যের স্বীকৃতি বা অস্বীকৃতি কোনো শর্তের ওপর নির্ভরশীল তাকে শর্ত সাপেক্ষ বা সাপেক্ষ যুক্তিবাক্য বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ "যদি বসন্তকাল আসে, তাহলে কোকিল ডাকে।” যুক্তিবাক্যটিতে বসন্তকাল আসার ওপর কোকিল ডাকার বিষয়টি নির্ভরশীল। এখানে কোকিল ডাকার জন্য বসন্তকাল আসা শর্তটি আরোপ করা হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-১ এর যুক্তিবাক্যটিতে শর্ত আরোপ করার এটি সাপেক্ষ যুক্তিবাক্যকে নির্দেশ করেছে। অর্থাৎ সম্বন্ধের প্রকারভেদ অনুসারে দৃশ্যকল্প-১ এর যুক্তিবাক্যটি একটি সাপেক্ষ যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
সম্বন্ধের দিক থেকে দৃশ্যকল্প-১ কোন প্রকার যুক্তিবাক্যকে নির্দেশ করে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

