সংযোজকের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: যে সংযোজক বলতে বোঝায় যে শব্দটি উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোগ সাধন করে। সংযোজক কোনো পদ নয়, তবে এটা যুক্তিবাক্যের একটা অপরিহার্য অংশ। সংযোজক ব্যতীত যুক্তিবাক্য হতে পারে না। সংযোজক হলো সেই শব্দ বা চিহ্ন যার দ্বারা উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগ স্থাপিত হয়। এ সম্পর্ক স্বীকার বা অস্বীকারমূলক হতে পারে। যেমন- দুধ হয় সাদা। এ বাক্যে উদ্দেশ্য পদ বিধেয় পদকে স্বীকার করেছে। এ স্বীকারের কাজটি সম্পন্ন হয়েছে সংযোজকের মাধ্যমে। সুতরাং সংযোজকের একমাত্র কাজ হলো উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
সংযোজকের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর

