শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-১ এ কলাম-১ ও কলাম-২ এ পদের কোন নিয়মটি প্রতিফলিত হয়েছে? এ নিয়মটি কি সবসময় গ্রহণযোগ্য? তোমার মতামত দাও।

উত্তর: দৃশ্যপট-১ এর কলাম-১ ও কলাম-২ এ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের নিয়মটি প্রতিফলিত হয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের এ নিয়মটি সবসময় গ্রহণযোগ্য নয়। একটি পদের দুটি দিক থাকে। একটি হলো ব্যক্ত্যর্থ বা সংখ্যাগত দিক এবং অন্যটি হলো জাত্যর্থ বা গুণগত দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক বিপরীতমুখী। এ নিয়ম অনুযায়ী, ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। আবার, জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে। যেমন- উদ্দীপকের দৃশ্যপট-১ এর কলাম-১ এ মোট কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পেলে কলাম-২ এ নির্দেশিত তাদের শিক্ষাগত যোগ্যতা কমে যায়। আবার, বিপরীতক্রমেও কলাম-২ এ নির্দেশিত তাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি পেতে থাকলে কলাম-১ এর মোট কর্মচারীর সংখ্যা কমতে থাকে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির এ সম্পর্ক সকল ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বিশেষ করে গাণিতিক অনুপাতের বেলায় নিয়মটি খাটে না। পাশাপাশি যেসব ক্ষেত্রে কোনো পদকে জাতি-উপজাতি, শ্রেণি-উপশ্রেণি আকারে ক্রমিকভাবে সাজানো যায় না সেসব ক্ষেত্রে এ নিয়মটি কার্যকর নয়। এছাড়াও কোনো কোনো পদের ব্য্যর্থ বাড়লেও জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- একটি গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয়; তবে এ যাবৎ আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ বা সংখ্যা জানি তা নতুন আবিষ্কারের মাধ্যমে বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। আলোচনা শেষে তাই বলা যায়, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকলেও এই সম্পর্ক সবক্ষেত্রে সমান বা সত্য বলা যায় না। কেবল ক্রমিকভাবে সাজানো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের ক্ষেত্রেই সম্পর্কটি প্রযোজ্য হয়।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

দৃশ্যপট-১ এ কলাম-১ ও কলাম-২ এ পদের কোন নিয়মটি প্রতিফলিত হয়েছে? এ নি…

উদ্দীপক

দৃশ্যপট-১: আরিফ পর্যটন লিমিটেড: question image দৃশ্যপট-২: সততা, পর্দা, দরজা, দায়িত্বশীলতা

উত্তর

যে পদ দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক পদ বলে।

উত্তর

নায়াগ্রা জলপ্রপাত' নামবাচক হওয়ায় এটি অজাত্যর্থক পদ। একই সাথে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ না থাকার কারণে নামবাচক পদগুলো অজাত্যর্থক হয়। যে পদের কেবল ব্যক্ত্যর্থ বা শুধু জাত্যর্থ থাকে তাকে অজাত্যর্থক পদ বলে। বিভিন্ন নামবাচক পদ যেমন- সাকিব, রাকিব, সুমনা ইত্যাদি পদগুলো কেবল ব্যক্ত্যর্থ নির্দেশ করে, কোনো অপরিহার্য গুণ বা জাত্যর্থ নির্দেশ করে না। তাই 'নায়াগ্রা জলপ্রপাত' পদটি অজাত্যর্থক।

উত্তর

দৃশ্যপট-২ এ অজাত্যর্থক পদের ইঙ্গিত রয়েছে। যে পদ কেবলমাত্র ঐ পদের ব্যক্ত্যর্থ অথবা জাত্যর্থ প্রকাশ করে তাকে অজাত্যর্থক পদ বলে। অজাত্যর্থক পদ ব্যক্ত্যর্থ ও জাত্যর্থকে একইসাথে প্রকাশ করে না। যেমন- তিন্নি, লন্ডন ইত্যাদি নামবাচক পদগুলো কেবল ব্যক্ত্যর্থকে নির্দেশ করে; কোনো আবশ্যিক গুণাবলি বা জাত্যর্থকে নির্দেশ করে না। তাই এগুলো অজাত্যর্থক পদ। আবার সততা, নিষ্ঠা, সৌন্দর্য ইত্যাদি পদগুলো কেবল ঐ পদের গুণের দিকটি প্রকাশ করে; কিন্তু কোনো ব্যক্ত্যর্থ প্রকাশ করে না। তাই এগুলো অজাত্যর্থক পদ। অনুরূপ পদের দৃষ্টান্ত উদ্দীপকের দৃশ্যপট-২ এ লক্ষণীয়। উদ্দীপকের দৃশ্যপট-২ এ উল্লেখ করা হয়েছে, সততা, পর্দা, দরজা, দায়িত্বশীলতা পদগুলো। এখানে 'সততা', 'দায়িত্বশীলতা' পদগুলোর জাত্যর্থ আছে কিন্তু ব্যক্ত্যর্থের দিকটি শূন্য। আবার, 'পর্দা' ও 'দরজা' পদ দুটি ব্যক্ত্যর্থ আছে কিন্তু জাত্যর্থর দিক থেকে শূন্য। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যপট-২ এ অজাত্যর্থক পদসমূহ উল্লেখ করা হয়েছে।

উত্তর

দৃশ্যপট-১ এর কলাম-১ ও কলাম-২ এ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের নিয়মটি প্রতিফলিত হয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের এ নিয়মটি সবসময় গ্রহণযোগ্য নয়। একটি পদের দুটি দিক থাকে। একটি হলো ব্যক্ত্যর্থ বা সংখ্যাগত দিক এবং অন্যটি হলো জাত্যর্থ বা গুণগত দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক বিপরীতমুখী। এ নিয়ম অনুযায়ী, ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। আবার, জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে। যেমন- উদ্দীপকের দৃশ্যপট-১ এর কলাম-১ এ মোট কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পেলে কলাম-২ এ নির্দেশিত তাদের শিক্ষাগত যোগ্যতা কমে যায়। আবার, বিপরীতক্রমেও কলাম-২ এ নির্দেশিত তাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি পেতে থাকলে কলাম-১ এর মোট কর্মচারীর সংখ্যা কমতে থাকে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির এ সম্পর্ক সকল ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বিশেষ করে গাণিতিক অনুপাতের বেলায় নিয়মটি খাটে না। পাশাপাশি যেসব ক্ষেত্রে কোনো পদকে জাতি-উপজাতি, শ্রেণি-উপশ্রেণি আকারে ক্রমিকভাবে সাজানো যায় না সেসব ক্ষেত্রে এ নিয়মটি কার্যকর নয়। এছাড়াও কোনো কোনো পদের ব্য্যর্থ বাড়লেও জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- একটি গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয়; তবে এ যাবৎ আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ বা সংখ্যা জানি তা নতুন আবিষ্কারের মাধ্যমে বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। আলোচনা শেষে তাই বলা যায়, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকলেও এই সম্পর্ক সবক্ষেত্রে সমান বা সত্য বলা যায় না। কেবল ক্রমিকভাবে সাজানো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের ক্ষেত্রেই সম্পর্কটি প্রযোজ্য হয়।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।