শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষ বাক্যে বর্ণিত গুণগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের শেষ বাক্যে বর্ণিত গুণগুলো হলো উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। এদের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। যে পদ কোনো একটি পদের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়; কিন্তু জাত্যর্থ বা এর অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত তাকে উপলক্ষণ বলে। যেমন- মানুষের বিচারশক্তিসম্পন্ন গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়। কিন্তু গুণটি 'বুদ্ধিবৃত্তি' নামক জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত। অবান্তর লক্ষণ হচ্ছে পদের এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। একটি পদের কোনো গুণ যদি এমন হয়, যে গুণটি ওই পদের জাত্যর্থের অংশ নয়, জাত্যর্থ থেকে উদ্ভুতও নয়। অর্থাৎ ওই গুণকে পদের জাত্যর্থ থেকে অনুমান করা চলে না, কিন্তু গুণটিকে পদের মধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে দেখতে পাওয়া যায়, তবে এ ধরনের গুণকে ওই পদের অবান্তর লক্ষণ বলা হয়। যেমন- 'বহু মানুষের চুল কালো।' এ বাক্যে চুল কালো থাকার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। উদ্দীপকে নজরুলের 'বিচক্ষণ' গুণটি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়ায় এটি বিভেদক লক্ষণ। অন্যদিকে, 'হাস্যপ্রিয়' গুণটি জাত্যর্থ নয় বা জাত্যর্থ থেকে নিঃসৃতও নয় বলে এটি অবান্তর লক্ষণ। সুতরাং, বিচক্ষণ এবং হাস্যপ্রিয় গুণটির একটি জাত্যর্থ থেকে নিঃসৃত, অপরটি জাত্যর্থের সাথে সম্পর্কিত নয়। তা সত্ত্বেও তাদের সম্পর্ক হলো এরা উভয়েই মানুষ পদের মধ্যে বিদ্যমান।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

উদ্দীপকের শেষ বাক্যে বর্ণিত গুণগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।

উদ্দীপক

কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুল ছিলেন বিচক্ষণ ও হাস্যপ্রিয়।

উত্তর

সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক নির্দেশ করে তাকেই বলা হয় বিধেয়ক (Predicables)।

উত্তর

যে গুণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাই উপলক্ষণ। উপলক্ষণ কোনো পদের জাত্যর্থ থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। যেমন: 'বিচারক্ষমতা' গুণটি হলো উপলক্ষণ। কেননা বিচারক্ষমতা গুণটি মানুষ পদের জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায়। এমনিভাবে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা ইত্যাদি গুণও 'মানুষ' পদের উপলক্ষণ। কেননা এগুলোও জাত্যর্থের অংশ না হলেও মানুষ পদের জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে কবির জন্মতারিখ দ্বারা পাঠ্যবইয়ের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রতিফলন ঘটেছে। অবান্তর লক্ষণ (Accidens) হচ্ছে পদের (Term) এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের (Connotation) অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। যেমন- বহু মানুষের চুল কালো। এ বাক্যে চুল কালো হওয়ার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। ১. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির যে গুণগুলো তার মধ্যে সর্বদা এবং অপরিবর্তনীয়ভাবে থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মতারিখ, বংশ পরিচয় ইত্যাদি। উদ্দীপকে বর্ণিত কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ, ইচ্ছা করলেই নিজ থেকে এ বৈশিষ্ট্য ব্যক্তি থেকে আলাদা করা যায় না। এ বিষয়গুলো সর্বদা অপরিবর্তনীয়ভাবে ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে।

উত্তর

উদ্দীপকের শেষ বাক্যে বর্ণিত গুণগুলো হলো উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। এদের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। যে পদ কোনো একটি পদের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়; কিন্তু জাত্যর্থ বা এর অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত তাকে উপলক্ষণ বলে। যেমন- মানুষের বিচারশক্তিসম্পন্ন গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়। কিন্তু গুণটি 'বুদ্ধিবৃত্তি' নামক জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত। অবান্তর লক্ষণ হচ্ছে পদের এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। একটি পদের কোনো গুণ যদি এমন হয়, যে গুণটি ওই পদের জাত্যর্থের অংশ নয়, জাত্যর্থ থেকে উদ্ভুতও নয়। অর্থাৎ ওই গুণকে পদের জাত্যর্থ থেকে অনুমান করা চলে না, কিন্তু গুণটিকে পদের মধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে দেখতে পাওয়া যায়, তবে এ ধরনের গুণকে ওই পদের অবান্তর লক্ষণ বলা হয়। যেমন- 'বহু মানুষের চুল কালো।' এ বাক্যে চুল কালো থাকার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। উদ্দীপকে নজরুলের 'বিচক্ষণ' গুণটি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়ায় এটি বিভেদক লক্ষণ। অন্যদিকে, 'হাস্যপ্রিয়' গুণটি জাত্যর্থ নয় বা জাত্যর্থ থেকে নিঃসৃতও নয় বলে এটি অবান্তর লক্ষণ। সুতরাং, বিচক্ষণ এবং হাস্যপ্রিয় গুণটির একটি জাত্যর্থ থেকে নিঃসৃত, অপরটি জাত্যর্থের সাথে সম্পর্কিত নয়। তা সত্ত্বেও তাদের সম্পর্ক হলো এরা উভয়েই মানুষ পদের মধ্যে বিদ্যমান।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।