দৃশ্যকল্প ১ ও ২ এ নির্দেশিত শব্দগুলোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এ শব্দগুলো দ্বারা পদযোগ্য শব্দ ও সহ-পদযোগ্য শব্দ নির্দেশিত হয়েছে। যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদযোগ্য শব্দ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ উল্লেখিত- চাচা, ধান, বাস শব্দগুলো স্বাধীনভাবে যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে শব্দগুলো স্বাধীনভাবে যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর শব্দগুলো দ্বারা পদযোগ্য শব্দ নির্দেশিত হয়েছে। অন্যদিকে, যেসব শব্দ বা শব্দসমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তবে অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। সেসব শব্দ বা শব্দের সমষ্টিকে সহপদযোগ্য শব্দ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এর শব্দগুলো হলো গুলো, টি, খানি। এগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। কেননা এগুলো সরাসরি কোনো যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হয়। যেমন: ধানগুলো, বাসটি। তাই এগুলো সহপদযোগ্য শব্দ। সুতরাং, উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ যথাক্রমে পদযোগ্য ও সহপদযোগ্য শব্দকে নির্দেশ করে। যারা ব্যবহারযোগ্যতার ভিত্তিতে পরস্পর থেকে ভিন্ন।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
দৃশ্যকল্প ১ ও ২ এ নির্দেশিত শব্দগুলোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

