উদ্দীপকে নির্দেশিত বিষয়টির হ্রাস-বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির সম্পর্ক নিচে বিশ্লেষণ করা হলো- ব্যক্ত্যর্থ কোনো পদের সংখ্যা বা বিস্তৃতিকে নির্দেশ করে। অর্থাৎ, ব্যক্ত্যর্থ কোনো বস্তু বা বিষয়ের পরিমাণ বা সংখ্যাগত দিককে নির্দেশ করে। আর-জাত্যর্থ হলো কোনো পদের গুণগত দিক। অর্থাৎ, কোনো বস্তু বা বিষয়ের আবশ্যিক গুণকে তার জাত্যর্থ বলে। অধিকাংশ পদের ব্যক্ত্যর্থ এবং জাত্যর্থ উভয়ই বিদ্যমান রয়েছে। আর ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। তবে এ সম্পর্ক বিপরীত। অর্থাৎ, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায় তখন ঐ পদের জাত্যর্থ হ্রাস পায়। আবার যখন কোনো পদের ব্যক্ত্যর্থ হ্রাস পায়, তখন ঐ পদের জাত্যর্থ বৃদ্ধি পায়। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির বিষয়টি একটি দৃষ্টান্তের আলোকে বলা যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হলো 'সকল মানুষ। যদি বলা হয় 'শিক্ষিত মানুষ' তখন ব্যক্ত্যর্থ কমে হবে 'সকল শিক্ষিত মানুষ'। বিপরীতদিকে জাত্যর্থের ক্ষেত্রে 'মানুষ' পদের জাত্যর্থ হলো "জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি'। যদি বলা হয় 'শিক্ষিত মানুষ' তখন জাত্যর্থ বৃদ্ধি পেয়ে হবে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা'। এভাবেই কোনো পদের জাত্যর্থ বৃদ্ধি পেলে পদটির ব্যক্ত্যর্থ কমে যায়। তাই পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। পরিশেষে বলা যায় যে, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান থাকলেও এই নিয়মটির ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ, পদের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক সকল ক্ষেত্রে কার্যকর হয় না।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টির হ্রাস-বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

