চিত্র-২ যে যুক্তিবাক্যকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ দ্বারা সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E-যুক্তিবাক্য নির্দেশিত হয়। E যুক্তিবাক্য হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার নঞর্থক যুক্তিবাক্য হওয়ায় এর বিধেয় পদও ব্যাপ্য। অর্থাৎ E যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য। যেমন: 'কোনো মানুষ নয় অমর' এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ 'মানুষ' সমগ্র অর্থে বা সামগ্রিকভাবে প্রকাশিত হয়েছে। তাই পদটি ব্যাপ্য। আবার বিধেয় পদ 'অমর' কেও সামগ্রিক অর্থ গ্রহণ করা হয়েছে বিধায় এটিও ব্যাপ্য। উদ্দীপকে চিত্র-২ এ উদ্দেশ্য ও বিধেয় উভয় পক্ষকেই দাগকাটা বা ব্যাপ্য হিসেবে চিত্রায়িত করা হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী E-যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য হয়। যেহেতু চিত্র-২ এ উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য দেখানো হয়েছে, তাই এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E বাক্য।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
চিত্র-২ যে যুক্তিবাক্যকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

