চিত্র-১ ও চিত্র-৩ এ নির্দেশিত যুক্তিবাক্যদ্বয়ের পদের ব্যাপ্যতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-৩ যথাক্রমে সার্বিক সদর্থক যুক্তিবাক্য- A ও বিশেষ নঞর্থক যুক্তিবাক্যকে- O নির্দেশ করে। A যুক্তিবাক্য হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুসারে, A যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সামগ্রিক অর্থে ব্যবহৃত হয় বলে তা ব্যাপ্য এবং বিধেয় পদ আংশিক বা খণ্ডিত অর্থে ব্যবহৃত হয় বলে তা অব্যাপ্য। অন্যদিকে, O যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য হয়। উদ্দীপকের চিত্র-১ এ উদ্দেশ্য পদকে দাগকাটা বা ব্যাপ্য এবং বিধেয় পদকে ফাঁকা বা অব্যাপ্য হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যা A যুক্তিবাক্যকে নির্দেশ করে। আবার চিত্র-৩ এ উদ্দেশ্য পদকে ফাঁকা বা অব্যাপ্য এবং বিধেয় পদকে দাগকাটা বা ব্যাপ্য হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যা O যুক্তিবাক্যকে নির্দেশ করে। অর্থাৎ চিত্র-১ এ উদ্দেশ্য পদকে সামগ্রিক অর্থে এবং চিত্র-৩ এ বিধেয় পদকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়েছে। চিত্র-১ দ্বারা নির্দেশিত A যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক হওয়ায় এটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে। অপরদিকে চিত্র-৩ দ্বারা নির্দেশিত O যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে নঞর্থক হওয়ায় এটি বিধেয় পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে। সুতরাং ব্যাপ্যতার বিচারে চিত্র-১ এর উদ্দেশ্য পদ ব্যাপ্য হলেও চিত্র-৩ এর বিধেয় পদ ব্যাপ্য, যা এদেরকে পদের ব্যাপ্যতার দিক থেকে পরস্পর থেকে ভিন্ন হিসেবে উপস্থাপন করে।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-৩ এ নির্দেশিত যুক্তিবাক্যদ্বয়ের পদের ব্যাপ্যতা বিশ্…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

