জাত্যর্থক পদ বলতে কী বোঝ?
উত্তর: যে পদের একই সাথে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে জাত্যর্থক পদ বলে। জাত্যর্থক পদ দ্বারা নির্দেশিত ব্যক্তি বা বস্তু একই সাথে তাদের সংখ্যা ও গুণ উভয়কেই প্রকাশ করে। যেমন- 'মানুষ' একটি জাত্যর্থক পদ। এর ব্যক্ত্যর্থ হলো 'সব মানুষ' যা মানুষের সংখ্যার দিক এবং এর জাত্যর্থ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি', যা মানুষের আবশ্যিক গুণের দিক। অর্থাৎ 'মানুষ' পদটি ব্যক্ত্যর্থ এবং জাত্যর্থ উভয়কেই প্রকাশ করতে পারে বলে এটি জাত্যর্থক পদ।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
জাত্যর্থক পদ বলতে কী বোঝ?
উত্তর

