শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-২ এর শব্দগুলো কী যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে? ব্যাখ্যা কর।

উত্তর: না, দৃষ্টান্ত-২ এর শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে। আর পদ নিরপেক্ষ শব্দ কোনোভাবেই যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। নিচে ব্যাখ্যা করা হলো- শব্দ দিয়ে পদ গঠিত হয় বা শব্দ পদ হিসেবে ব্যবহৃত হয়। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, বা হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। পদ হওয়ার যোগ্যতার দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা যায় যার মধ্যে একটি হলো পদ নিরপেক্ষ শব্দ। যেসব শব্দ স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না সেসব শব্দকে পদ নিরপেক্ষ শব্দ বলে। উদ্দীপকে দৃষ্টান্ত-২ এর শব্দ দুটি হলো আহ! কী আনন্দ! শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, আবার অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। সুতরাং বলা যায় দৃষ্টান্ত-২ এর শব্দগুলো যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

দৃষ্টান্ত-২ এর শব্দগুলো কী যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে?…

উদ্দীপক

দৃষ্টান্ত-১ : সকল মানুষ হয় প্রাণী। কিছু মানুষ নয় সৎ। দৃষ্টান্ত-২ : আহ! কী আনন্দ!

উত্তর

যে পদ কোনো বস্তু বা বিষয়কে বোঝায় সেই পদকে বস্তুবাচক পদ বলে।

উত্তর

অর্থবোধক বর্ণ বা বর্ণসমষ্টিকে শব্দ বলে। আর পদ হচ্ছে একটি শব্দ বা কয়েকটি শব্দের সমষ্টি, যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রতিটি পদই একটি শব্দ বা শব্দসমষ্টি। কিন্তু প্রতিটি শব্দই পদ নয়। কারণ প্রতিটি শব্দই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। শব্দকে পদ হতে হলে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হওয়ার যোগ্য হতে হবে। সুতরাং দেখা যাচ্ছে, সকল পদই শব্দ; কিন্তু সকল শব্দই পদ নয়।

উত্তর

না, দৃষ্টান্ত-২ এর শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে। আর পদ নিরপেক্ষ শব্দ কোনোভাবেই যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। নিচে ব্যাখ্যা করা হলো- শব্দ দিয়ে পদ গঠিত হয় বা শব্দ পদ হিসেবে ব্যবহৃত হয়। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, বা হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। পদ হওয়ার যোগ্যতার দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা যায় যার মধ্যে একটি হলো পদ নিরপেক্ষ শব্দ। যেসব শব্দ স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না সেসব শব্দকে পদ নিরপেক্ষ শব্দ বলে। উদ্দীপকে দৃষ্টান্ত-২ এর শব্দ দুটি হলো আহ! কী আনন্দ! শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, আবার অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। সুতরাং বলা যায় দৃষ্টান্ত-২ এর শব্দগুলো যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না।

উত্তর

দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্য দুটিতে যথাক্রমে পদের A যুক্তিবাক্যের ব্যাপ্যতা ও O যুক্তিবাক্যের ব্যাপ্যতা নির্দেশিত হয়েছে। নিচে বিশ্লেষণ করা হলো- দৃষ্টান্ত-১ এ 'সকল মানুষ হয় প্রাণী' যুক্তিবাক্যটি দ্বারা A যুক্তিবাক্যের ব্যাপ্যতা ও 'কিছু মানুষ নয় সৎ' যুক্তিবাক্যটি দ্বারা O যুক্তিবাক্যের ব্যাপ্যতা বুঝানো হয়েছে। নিচে ব্যাপ্যতা দুটি বিশ্লেষণ করা হলো- A যুক্তিবাক্যের ব্যাপ্যতা: A যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য। যেমন- 'সকল মানুষ হয় প্রাণী'। এ যুক্তিবাক্যে 'মানুষ' পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মানুষ বলতে দুনিয়ার সব মানুষকেই ইঙ্গিত করা হচ্ছে। কাজেই বাক্যটিতে উদ্দেশ্য 'মানুষ' পদটি ব্যাপ্য হয়েছে। কিন্তু বিধেয় 'প্রাণী' পদটিকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি। প্রাণী পদের আংশিক ব্যক্ত্যর্থকে মানুষের বেলায় স্বীকার করা হয়েছে। কারণ প্রাণীর সবাই মানুষ নয়। মানুষ ছাড়াও অনেক প্রাণী আছে। প্রাণীর ব্যক্ত্যর্থ খুবই ব্যাপক। এর একটি অংশকেই শুধু মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা চলে। উপরের উদাহরণের 'প্রাণী' পদটি অব্যাপ্য। O যুক্তিবাক্যের ব্যাপ্যতা: O যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি অব্যাপ্য কিন্তু বিধেয় পদটি ব্যাপ্য। যেমন- 'কিছু মানুষ নয় সৎ'। এই যুক্তিবাক্যে উদ্দেশ্য 'মানুষ' পদটিকে আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে 'মানুষ' শ্রেণির একটি অংশ সম্পর্কে একটি কথাকে অস্বীকার করা হয়েছে। কাজেই উদ্দেশ্য 'মানুষ' পদটি অব্যাপ্য। কিন্তু 'বিধেয় সৎ পদটিকে এ যুক্তিবাক্যে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। সৎ পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকেই মানুষ শ্রেণির একটি অংশ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। কাজেই উপরের যুক্তিবাক্যে বিধেয় সৎ পদটি ব্যাপ্য।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

যুক্তিবাক্যের অংশ কয়টি?
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

পদ কী?
'কলম' শব্দটি কেন পদ?
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

অনুমান কাকে বলে?
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।