দৃশ্যকল্প-১ এ শব্দগুলো কোন ধরনের পদের ইঙ্গিত বহন করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ নির্দেশিত পদগুলো হলো সাপেক্ষ পদ। কেননা এ পদগুলো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। এ পদগুলোর অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। যে পদ অন্য কোনো পদের সাহায্য ছাড়া কোনো অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। এই প্রকার পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। যেমন- পিতা, শিক্ষক ইত্যাদি। কোনো লোককে শিক্ষক বলার অর্থ হলো তাকে কোনো ছাত্রের শিক্ষক বলে নির্দেশ করা। আবার কোনো লোককে পিতা বলার অর্থ হলো সন্তানের পিতা। সাপেক্ষ, পদ সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কোনো পদের সাথে জোড়ায় জোড়ায় অবস্থান করে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'ক' সাহেব একজন শিক্ষক, একজন স্বামী ও একজন পিতা ইত্যাদি পদগুলোর অর্থ প্রকাশের জন্য পদের ওপর নির্ভরশীল। কেননা পিতা-মাতা, স্বামী-স্ত্রী, ছাত্র-শিক্ষক, এ পদগুলোর অর্থ প্রকাশের জন্য পরস্পর নির্ভরশীল। তাই দৃশ্যকল্প-১ এর নির্দেশিত পদগুলো সাপেক্ষ পদ।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ শব্দগুলো কোন ধরনের পদের ইঙ্গিত বহন করে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

