উদ্দীপকে 'মানুষ' পদের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'মানুষ' পদের 'বুদ্ধিবৃত্তি' দিকটির ইঙ্গিত পাওয়া যায়। নিচে ব্যাখ্যা করা হলো- বুদ্ধিবৃত্তি গুণটা শুধু মানুষের মধ্যেই আছে অন্যান্য সমজাতীয় প্রাণীর মধ্যে নেই। উদ্দীপকে বলা হয়েছে, প্রাণের দিক থেকে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে অন্য একটি দিক থেকে মানুষের সাথে অন্যান্য প্রাণীর পার্থক্য আছে যার কারণে 'মানুষ অন্যান্য প্রাণীর ওপর প্রভুত্ব বিস্তার করতে পারে। এই অন্য একটি দিক হলো বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তির কারণেই মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা। অতএব বলা যায়, উদ্দীপকে 'মানুষ' পদের 'বুদ্ধিবৃত্তি' দিকটির ইঙ্গিত পাওয়া যায়।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
উদ্দীপকে 'মানুষ' পদের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

