উদ্দীপকে উল্লিখিত বিষয়টির মধ্যকার হ্রাস-বৃদ্ধির নিয়মগুলো আলোচনা কর?
উত্তর: উদ্দীপকের বিষয়টি পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্কের প্রতিফলন ঘটেছে। ব্যক্ত্যর্থ হলো কোনো একটি পদের সংখ্যা বা পরিমাণগত দিক। আর জাত্যর্থ হলো পদের গুণগত দিক। এদের বিপরীত সম্পর্কের চারটি নিয়মসহ ব্যাখ্যা করা হলো- ১. কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে: যদি কোনো পদের ব্যক্ত্যর্থ অর্থাৎ পরিমাণগত দিক বাড়ানো হয় তবে অনিবার্যভাবে জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদটির ব্যক্ত্যর্থ হলো 'সকল মানুষ' এবং জাত্যর্থ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। এখন পদটির ব্যক্ত্যর্থ বাড়ানোর জন্য এর সাথে অন্যান্য জীব যোগ করলে ব্যক্ত্যর্থ হবে 'সকল জীব'। অর্থাৎ পরিমাণগত দিক থেকে পদটির ব্যাপ্তি বেড়ে যাবে। কিন্তু এতে করে জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিবৃত্তি বাদ পড়ে যাবে এবং নতুন জাত্যর্থ হবে শুধু জীববৃত্তি। ২. কোনো পদের ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে: যদি কোনো পদের ব্যক্ত্যর্থ কমানো হয় তাহলে উক্ত পদের জাত্যর্থ নিশ্চিতভাবে বেড়ে যায়। 'মানুষ' পদ থেকে 'শিক্ষিত মানুষ' আলাদা করে নিলে ব্যক্ত্যর্থ কমে যায় এবং জাত্যর্থ বেড়ে যায়। কারণ 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ 'সকল মানুষ' থেকে 'সকল অশিক্ষিত মানুষ' বাদ দিলে পাওয়া যায় 'শিক্ষিত মানুষ'। আর 'মানুষ' পদের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির সাথে নতুন জাত্যর্থ শিক্ষা যুক্ত হয়। ৩. কোনো পদের জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে: কোনো পদের জাত্যর্থ যদি বেড়ে যায় তাহলে ওই পদের ব্যক্ত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির সাথে যদি জাত্যর্থ বাড়ানোর জন্য 'সততা' নামক গুণটি যোগ করা হয় তাহলে মোট জাত্যর্থ বৃদ্ধি পায়। তবে এর ফলে সকল মানুষ থেকে 'অসৎ মানুষ' বিয়োগ হয়ে যাবে এবং বাকি থাকবে 'সৎ মানুষ' এবং মোট ব্যক্ত্যর্থ কমে যাবে। ৪. কোনো পদের জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে: যদি কোনো পদের জাত্যর্থ কমে যায় তাহলে ওই পদের ব্যক্ত্যর্থ বেড়ে যায়। যেমন-শিক্ষিত মানুষ পদটির জাত্যর্থ হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা। এখন যদি এখান থেকে শিক্ষা গুণটি বাদ দিয়ে জাত্যর্থ কমানো হয় তাহলে ব্যক্ত্যর্থ 'শিক্ষিত মানুষ'-এর সাথে অশিক্ষিত মানুষ যুক্ত হয়ে নতুন ব্যক্ত্যর্থ হবে 'সকল মানুষ'। সুতরাং দেখা যাচ্ছে যে, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এ সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির মধ্যকার হ্রাস-বৃদ্ধির নিয়মগুলো আলোচনা কর?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

