'সকল পদই শব্দ কিন্তু প্রত্যেকটি শব্দ পদ নয়'- ব্যাখ্যা করো।
উত্তর: সকল শব্দই একটি যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারেনা। তাই সকল পদ শব্দ হলেও সকল শব্দই পদ নয়। শব্দ হলো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি। যেসব শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেসব শব্দকে পদ বলে। আমরা পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করি। কিন্তু সকল শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় না। অসংখ্য শব্দের মধ্য থেকে কেবল একটি অংশই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। আর পদ যেহেতু শব্দ দ্বারা গঠিত হয়, তাই 'সকল পদই শব্দ কিন্তু সকল শব্দই পদ নয়'।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
'সকল পদই শব্দ কিন্তু প্রত্যেকটি শব্দ পদ নয়'- ব্যাখ্যা করো।
উত্তর

