'টি' শব্দটি পদ নয় কেন?
উত্তর: 'টি' শব্দটি পদ নয় কারণ এটি এককভাবে কোন যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না। যে অর্থপূর্ণ শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে তাকে পদ বলে। যেমন- সুন্দর, নীল, পাখি, শব্দগুলো বর্তমানে কোনো যুক্তিবাকের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত না হলেও এদের অর্থপূর্ণতার কারণে যেকোনো সময় ব্যবহৃত হতে পারে। কিন্তু 'টি' শব্দটির আলাদা নিজস্ব কোনো অর্থ নেই। তাই 'টি' শব্দটি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। এ কারণে 'টি' শব্দটিকে পদ বলা যাবে না।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
'টি' শব্দটি পদ নয় কেন?
উত্তর

