শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এর মাধ্যমে সার্বিক যুক্তিবাক্য এবং 'দৃষ্টান্ত- ২'-এর মাধ্যমে বিশেষ যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ প্রদত্ত আশ্রয়বাক্য দুটিতেই বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু বলেছে। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেমন: 'দৃষ্টান্ত-১'-এর প্রথম যুক্তিবাক্যটি হলো- 'সব বাদুড় হয় স্তন্যপায়ী প্রাণী'। এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করেছে। এভাবে দ্বিতীয় যুক্তিবাক্যটিও উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই দৃষ্টান্ত-১-এর উভয় যুক্তিবাক্য দ্বারা সার্বিক যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। অপরপক্ষে, 'দৃষ্টান্ত-২' বিশেষ যুক্তিবাক্যকে নির্দেশ করছে। 'দৃষ্টান্ত-২'- এ প্রদত্ত যুক্তিবাক্য দুটি হলো- 'কিছু কমলা হয় টক' এবং 'কিছু কমলা নয় টক'। এখানে দেখা যাচ্ছে যে, যুক্তিবাক্য দুটির উভয়টিতেই বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার বা অস্বীকার করা হয়েছে। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। তাই 'দৃষ্টান্ত-২'-এর মাধ্যমে বিশেষ যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। তাই দেখা যাচ্ছে যে, 'দৃষ্টান্ত-১' থেকে 'দৃষ্টান্ত-২'-এর যুক্তিবাক্য ভিন্ন ধরনের। পরিশেষে বলা যায় যে, সার্বিক ও বিশেষ যুক্তিবাক্য পরিমাণগত দিক থেকে ভিন্ন। কেননা সার্বিক যুক্তিবাক্যে কোনো বিষয়ের সমগ্রতা সম্পর্কে কোনো কিছু বলা হয়; আর বিশেষ যুক্তিবাক্যে কোনো বিষয়ের অংশ সম্পর্কে কোনো কিছু বলা হয়।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: সব বাদুড় হয় স্তন্যপায়ী কোনো পাখি নয় স্তন্যপায়ী। দৃষ্টান্ত-২: কিছু কমলা হয় টক। কিছু কমলা নয় টক।

Chittagong · 2019

উত্তর

যে শব্দের মাধ্যমে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে সংযোজক বলে।

উত্তর

অবধারণ একটি মানসিক বিষয়; আর যুক্তিবাক্য হলো একটি প্রকাশিত অবস্থা। তাই অবধারণ ও যুক্তিবাক্য এক নয়। দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো মানসিক অবস্থাকে অবধারণ বলে। অর্থাৎ, কোনো একটি ধারণা সম্পর্কে অন্য একটি ধারণা মনে মনে স্বীকার বা অস্বীকার করাই অবধারণ। আর দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে বলা হয় যুক্তিবাক্য। সুতরাং দেখা যাচ্ছে যে, অবধারণ ও যুক্তিবাক্য দুটি ভিন্ন বিষয়। যেহেতু অবধারণ ও যুক্তিবাক্য দুটি ভিন্ন বিষয়, তাই 'অবধারণ ও যুক্তিবাক্য এক নয়।'

উত্তর

উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ সার্বিক যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে। 'দৃষ্টান্ত-১'-এ দুটি যুক্তিবাক্য উপস্থাপন করা হয়েছে। 'দৃষ্টান্ত-১-এর যুক্তিবাক্য দুটি হলো- সব বাদুর হয় স্তন্যপায়ী কোনো পাখি নয় স্তন্যপায়ী উপরের যুক্তিবাক্যদ্বয়ে দেখা যাচ্ছে যে, উভয় বাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় সেই যুক্তিবাক্যকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেহেতু 'দৃষ্টান্ত-১' এর উভয় যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়েছে, তাই 'দৃষ্টান্ত-১'-এ সার্বিক যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এর মাধ্যমে সার্বিক যুক্তিবাক্য এবং 'দৃষ্টান্ত- ২'-এর মাধ্যমে বিশেষ যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ প্রদত্ত আশ্রয়বাক্য দুটিতেই বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু বলেছে। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেমন: 'দৃষ্টান্ত-১'-এর প্রথম যুক্তিবাক্যটি হলো- 'সব বাদুড় হয় স্তন্যপায়ী প্রাণী'। এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করেছে। এভাবে দ্বিতীয় যুক্তিবাক্যটিও উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই দৃষ্টান্ত-১-এর উভয় যুক্তিবাক্য দ্বারা সার্বিক যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। অপরপক্ষে, 'দৃষ্টান্ত-২' বিশেষ যুক্তিবাক্যকে নির্দেশ করছে। 'দৃষ্টান্ত-২'- এ প্রদত্ত যুক্তিবাক্য দুটি হলো- 'কিছু কমলা হয় টক' এবং 'কিছু কমলা নয় টক'। এখানে দেখা যাচ্ছে যে, যুক্তিবাক্য দুটির উভয়টিতেই বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার বা অস্বীকার করা হয়েছে। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। তাই 'দৃষ্টান্ত-২'-এর মাধ্যমে বিশেষ যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। তাই দেখা যাচ্ছে যে, 'দৃষ্টান্ত-১' থেকে 'দৃষ্টান্ত-২'-এর যুক্তিবাক্য ভিন্ন ধরনের। পরিশেষে বলা যায় যে, সার্বিক ও বিশেষ যুক্তিবাক্য পরিমাণগত দিক থেকে ভিন্ন। কেননা সার্বিক যুক্তিবাক্যে কোনো বিষয়ের সমগ্রতা সম্পর্কে কোনো কিছু বলা হয়; আর বিশেষ যুক্তিবাক্যে কোনো বিষয়ের অংশ সম্পর্কে কোনো কিছু বলা হয়।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।