"অবধারণ ও যুক্তিবাক্য এক নয়”- এটি ব্যাখ্যা কর।
উত্তর: অবধারণ একটি মানসিক বিষয়; আর যুক্তিবাক্য হলো একটি প্রকাশিত অবস্থা। তাই অবধারণ ও যুক্তিবাক্য এক নয়। দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো মানসিক অবস্থাকে অবধারণ বলে। অর্থাৎ, কোনো একটি ধারণা সম্পর্কে অন্য একটি ধারণা মনে মনে স্বীকার বা অস্বীকার করাই অবধারণ। আর দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে বলা হয় যুক্তিবাক্য। সুতরাং দেখা যাচ্ছে যে, অবধারণ ও যুক্তিবাক্য দুটি ভিন্ন বিষয়। যেহেতু অবধারণ ও যুক্তিবাক্য দুটি ভিন্ন বিষয়, তাই 'অবধারণ ও যুক্তিবাক্য এক নয়।'
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
"অবধারণ ও যুক্তিবাক্য এক নয়”- এটি ব্যাখ্যা কর।
উত্তর

