শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রতিফলিত নিয়মটির ব্যতিক্রমগুলো পাঠ্যবইয়ের আলোকে উল্লেখ কর।

উত্তর: উদ্দীপকে প্রতিফলিত নিয়মটি হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধি। এই বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মের কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, যেসব ক্ষেত্রে কোনো পদকে জাতি, উপজাতি, শ্রেণি, উপশ্রেণি আকারে সঠিকভাবে সাজানো যায় না সেসব ক্ষেত্রে এ নিয়মটি কার্যকর নয়। দ্বিতীয়ত, যে পদের ব্যক্ত্যর্থ সুনির্দিষ্ট, সে ক্ষেত্রে ব্যক্ত্যর্থ কম-বেশি হওয়ার কোনো প্রশ্ন ওঠেনা। তাই এক্ষেত্রে হ্রাস-বৃদ্ধির নিয়মটি কার্যকর নয়। তৃতীয়ত, বৈজ্ঞানিক গবেষণা বা কোনো যৌক্তিক আবশ্যিকতায় যদি কোনো পদের নতুন কোনো জাত্যর্থ আবিষ্কৃত হয় তবুও ওই পদের ব্যক্ত্যর্থ একই রকম থাকে। চতুর্থত, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধি বিপরীতমুখী হলেও এর কোনো আনুপাতিক হার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না। বস্তুত এ হ্রাস-বৃদ্ধির কোনো গাণিতিক বা জ্যামিতিক হার বা অনুপাত নাই। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির যে নিয়মটি প্রতিফলিত হয়েছে তার অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। যে কারণে এটি সকল ক্ষেত্রে কার্যকর নয়।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

উদ্দীপকে প্রতিফলিত নিয়মটির ব্যতিক্রমগুলো পাঠ্যবইয়ের আলোকে উল্লেখ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প: মাহমুদ স্যার ক্লাশে জানালেন, মানুষ পদের অর্থকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। প্রথমত গুণগতভাবে ও দ্বিতীয়ত পরিমাণগতভাবে। এদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্কও রয়েছে। তবে এই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

Jessore · 2019

উত্তর

একটি যুক্তিবাক্যে দুইটি পদ থাকে।

উত্তর

'মাতা' পদটি 'পুত্র' পদের ওপর নির্ভরশীল হওয়ায় এরা পরস্পর সাপেক্ষ পদ। যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। যেমন- 'মাতা' একটি সাপেক্ষ পদ। কারণ 'মাতা' পদটির অর্থ বোঝানোর জন্য 'পুত্র' পদটিকে উপস্থিত করতে হয়। মূলত পুত্র না থাকলে কেউ মাতা হতে পারে না। এজন্য 'মাতা' পদটি সাপেক্ষ পদ।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত নিয়মটি হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধি। এই বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মের কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, যেসব ক্ষেত্রে কোনো পদকে জাতি, উপজাতি, শ্রেণি, উপশ্রেণি আকারে সঠিকভাবে সাজানো যায় না সেসব ক্ষেত্রে এ নিয়মটি কার্যকর নয়। দ্বিতীয়ত, যে পদের ব্যক্ত্যর্থ সুনির্দিষ্ট, সে ক্ষেত্রে ব্যক্ত্যর্থ কম-বেশি হওয়ার কোনো প্রশ্ন ওঠেনা। তাই এক্ষেত্রে হ্রাস-বৃদ্ধির নিয়মটি কার্যকর নয়। তৃতীয়ত, বৈজ্ঞানিক গবেষণা বা কোনো যৌক্তিক আবশ্যিকতায় যদি কোনো পদের নতুন কোনো জাত্যর্থ আবিষ্কৃত হয় তবুও ওই পদের ব্যক্ত্যর্থ একই রকম থাকে। চতুর্থত, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধি বিপরীতমুখী হলেও এর কোনো আনুপাতিক হার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না। বস্তুত এ হ্রাস-বৃদ্ধির কোনো গাণিতিক বা জ্যামিতিক হার বা অনুপাত নাই। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির যে নিয়মটি প্রতিফলিত হয়েছে তার অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। যে কারণে এটি সকল ক্ষেত্রে কার্যকর নয়।

উত্তর

উদ্দীপকে 'মানুষ' পদের নির্দেশিত দুটি দিক হলো পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থ। এদের মধ্যে বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ক রয়েছে। একটি পদের দুটি দিক থাকে। একটি হলো ব্যক্ত্যর্থ বা সংখ্যাগত দিক এবং অন্যটি হলো জাত্যর্থ বা পরিমাণগত দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক বিপরীতমুখী। পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক রয়েছে। এক্ষেত্রে ব্যার্থের দিক থেকে কোনো পদের ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পায় তখন পদটির জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বেড়ে 'জীব' হলে জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে কমে কেবল 'জীববৃত্তি' হয়। আবার, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমে যায় তখন পদটির জাত্যর্থ বৃদ্ধি পায়। যেমন 'জীব' পদটির ব্যস্তার্থ কমে যখন কেবল 'মানুষ' হয় তখন জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হয়। আবার জাত্যর্থের দিক থেকে যখন একটি পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদটির জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে বাড়িয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা' করা হলে ব্যক্ত্যর্থ কমে 'সকল মানুষ' থেকে কেবল শিক্ষিত মানুষ' হয়। একইভাবে যখন কোনো পদের জাত্যর্থ কমে যায় তখন পদটির ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'শিক্ষিত মানুষ' পদটির জাত্যর্থ কমিয়ে জীববৃত্তি' করা হলে ব্যক্ত্যর্থ 'শিক্ষিত মানুষ' থেকে বেড়ে 'সকল মানুষ' হয়। সুতরাং বলা যাচ্ছে যে, মানুষ পদটির জাত্যর্থ ও ব্যক্ত্যর্থের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।