সকল অবধারণের অনুরূপ যুক্তিবাক্য হয় কি? ব্যাখ্যা করো।
উত্তর: সকল অবধারণের অনুরূপ যুক্তিবাক্য হয় না। অবধারণ হলো মানসিক অবস্থা এবং যুক্তিবাক্য হলো অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। অবধারণ হলো চিন্তার ব্যক্তিগত বা আত্মগত দিক । অবধারণ কোনো সুশৃঙ্খল বিষয় নাও হতে পারে। কিন্তু যুক্তিবাক্য হলো চিন্তার সুশৃঙ্খল বাস্তব প্রকাশ। তাই সকল অবধারণের অনুরূপ যুক্তিবাক্য হয় না। তবে প্রতিটি যুক্তিবাক্যের অন্তরালে অবধারণ থাকে।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
সকল অবধারণের অনুরূপ যুক্তিবাক্য হয় কি? ব্যাখ্যা করো।
উত্তর

