একটি সহানুমানে কেবলমাত্র তিনটি পদ থাকবে-ব্যাখ্যা করো।
উত্তর: সহানুমান একটি মাধ্যম অনুমান হওয়ায় এখানে তিনটি পদের প্রয়োজন হয় । সহানুমানে দুটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত অর্থাৎ মোট তিনটি যুক্তিবাক্য থাকে এবং প্রতিটি পদই দুই বার করে বসে। পদ তিনটি হলো— প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। মাধ্যম অনুমান হওয়ার কারণে প্রতিটি পদ দুইবার ব্যবহৃত হয়। যেমন- সকল মানুষ হয় মরণশীল (প্রধান আশ্রয়বাক্য) রবিন হয় একজন মানুষ (অপ্রধান আশ্রয়বাক্য),রবিম হয় মরণশীল (সিদ্ধান্ত)।এখানে তিনটি যুক্তিবাক্যে 'মানুষ', 'মরণশীল' ও 'রহিম' প্রতিটি পদই দুইবার ব্যবহার হয়েছে। সুতরাং সহানুমানে তিনটি পদই থাকবে।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
একটি সহানুমানে কেবলমাত্র তিনটি পদ থাকবে-ব্যাখ্যা করো।
উত্তর

