উদ্দীপকে লতার উক্তিতে কোন ধরনের যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লতার উক্তিতে বৈকল্পিক যুক্তিবাক্যের প্রকাশ পেয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- যে সাপেক্ষ যুক্তিবাক্য 'হয়-না হয়' দ্বারা বিযুক্ত দুটো বিকল্পের একটাকে গ্রহণ করে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন— আবুল হয় ভালো না হয় খারাপ । একটি বৈকল্পিক যুক্তিবাক্যে যে বর্ণিত ঘটনায় দুটি বিকল্প থাকে তাদের মধ্যে একটাকে অবশ্যই সত্য হিসেবে গ্রহণ করতে হয়। উদ্দীপকে, লতা বলে, আমরা তিন বন্ধু মিলে হয় সুন্দরবন যাবো, না হয় কক্সবাজার যাবো। তার এ বক্তব্যে দুটো বিকল্প প্রকাশ পায়। যে কারণে লতার উক্তি বৈকল্পিক যুক্তিবাক্যকে প্রকাশ করে।তাি বলা যায়, উদ্দীপকের লতার উক্তিতে বৈকল্পিক যুক্তিবাক্যের প্রকাশ পেয়েছে।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
উদ্দীপকে লতার উক্তিতে কোন ধরনের যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

