শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতার বিশ্লেষণ করো।

উত্তর: পদের ব্যাপ্যতার দিক থেকে উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যটি হলো সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য বলে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য। উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যটি হলো 'প্রত্যেক মানুষ নয় সত্যনিষ্ঠ'। এটি সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। এখানে উদ্দেশ্য 'মানুষ' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। অর্থাৎ মানুষ বলতে পৃথিবীর সকল মানুষকেই বোঝানো হয়েছে। আবার বিধেয় সত্যনিষ্ঠ পদটিও সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ 'সত্যনিষ্ঠ' পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E- যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতার বিশ্লেষণ …

উদ্দীপক

আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার পুত্রের শিক্ষকের নিকট গুরুত্বপূর্ণ পত্র লিখেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য বাক্য হলো- (i) প্রত্যেক রাজনীতিবিদ হন নিঃস্বার্থ-নেতা। (ii) কোনো বীর নয় কাপুরুষ। (iii) প্রত্যেক মানুষ নয় সত্যনিষ্ঠ।

Chittagong · 2022

উত্তর

একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যথা- উদ্দেশ্য পদ ও বিধেয় পদ।

উত্তর

যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত না হওয়ায় সকল বাক্য যুক্তিবাক্য নয়। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যথা- ১. উদ্দেশ্য পদ ও ২. বিধেয় পদ। উদ্দেশ্য ও বিধেয় পদ সংযোজকের দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে। তাই যুক্তিবাক্য সবসময় 'উদ্দেশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয়। যেমন- আকাশ হয় নীল। এটি একটি যুক্তিবাক্য। কিন্তু 'আকাশ নীল'- এটি একটি সাধারণ বাক্য। কারণ এতে সংযোজক উহ্য রয়েছে। যেহেতু সকল বাক্য 'উদ্দশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয় না, তাই সকল বাক্য যুক্তিবাক্য নয়।

উত্তর

পদের ব্যাপ্যতার দিক থেকে উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যটি হলো সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য বলে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য। উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যটি হলো 'প্রত্যেক মানুষ নয় সত্যনিষ্ঠ'। এটি সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। এখানে উদ্দেশ্য 'মানুষ' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। অর্থাৎ মানুষ বলতে পৃথিবীর সকল মানুষকেই বোঝানো হয়েছে। আবার বিধেয় সত্যনিষ্ঠ পদটিও সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ 'সত্যনিষ্ঠ' পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E- যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য।

উত্তর

উদ্দীপকের (i) ও (ii)-এ নির্দশিত যুক্তিবাক্য হলো যথাক্রমে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য ও সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পুদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য বলে। উদ্দীপকের (i)-এ উল্লেখিত 'প্রত্যেক রাজনীতিবিদ হন নিঃস্বার্থ নেতা'- এটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যকে নির্দেশ করে। আবার, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য বলে। তাই উদ্দীপকের (ii)-এ উল্লেখিত 'কোনো বীর নয় কাপুরুষ' একটি সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য হিসেবে (i)-এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে বিধেয় পদটি অব্যাপ্য। যেমন-A- প্রত্যেক রাজনীতিবিদ হন নিঃস্বার্থ নেতা। এখানে উদ্দেশ্য 'প্রত্যেক রাজনীতিবিদ' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। কিন্তু বিধেয় 'নিঃস্বার্থ নেতা' পদটিকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে নিঃস্বার্থ নেতা হয় কিছু কিছু মানুষ। তাই A-যুক্তিবাক্যে বিধেয় পদটি অব্যাপ্য। পক্ষান্তরে, সার্বিক যুক্তিবাক্য হিসেবে (ii)-এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্য হিসেবে (ii)-এর বিধেয় পদটিও ব্যাপ্য। যেমন- E- কোনো বীর নয় কাপুরষ। এ যুক্তিবাক্যে উদ্দেশ্য 'বীর' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। অর্থাৎ বীর বলতে পৃথিবীর সকল বীরকে বোঝানো হয়েছে। তাই E-যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি ব্যাপ্য। আবার বিধেয় 'কাপুরুষ' পদটিও সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ কাপুরুষ পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে বীর সম্পর্কে অস্বীকার করা হয়েছে। সুতরাং E-যুক্তিবাক্যের বিধেয় পদটিও ব্যাপ্য। আলোচনা শেষে বলা যায়, সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য ও সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের মধ্যে বৈপরীত্য থাকলেও উভয়ের মধ্যে বেশ মিলও রয়েছে। উভয় যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা যুক্তির বৈধতা বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
যুক্তিবাক্যের অংশ কয়টি?
খ
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
গ
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
পদ কী?
খ
'কলম' শব্দটি কেন পদ?
গ
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

ক
অনুমান কাকে বলে?
খ
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
গ
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।