দৃশ্যকল্প-১ ও ২-এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ সকল পশু হয় চতুষ্পদ দ্বারা যুক্তিবাক্যকে নির্দেশ করে এবং দৃশ্যকল্প-২ এ পশুপাখির প্রতি সদয় হওয়া উচিত দ্বারা বাক্যকে নির্দেশ করে। নিচে যুক্তিবাক্য ও বাক্যের পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১.দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে। আর কতকগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। ২.সকল যুক্তিবাক্যই বাক্য। কিন্তু সকল বাক্য যুক্তিবাক্য নয়। ৩.যুক্তিবাক্যে 'সংযোজক' থাকা বাধ্যতামূলক। কিন্তু বাক্যে 'সংযোজক' থাকা বাধ্যতামূলক নয়। ৪.যুক্তিবাক্যে সংযোজক সবসময়ই বর্তমান কালসূচক হবে। কিন্তু বাক্যের ক্রিয়া যেকোনো কালসূচক হতে পারে। ৫.যুক্তিবাক্য শুধু বর্ণনামূলক হয়। কিন্তু বাক্য বর্ণনামূলক, আদেশসূচক, আর্শীবাদসূচক, বিস্ময়সূচক, প্রশ্নসূচক হতে পারে।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২-এর পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

