শেয়ারFacebookWhatsApp

ছক -১ কোন ধরনের যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ ? ব্যাখ্যা করো ।

উত্তর: ছক -১ তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ । তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয় । যথা— বিশ্লেষক যুক্তিবাক্য এবং সংশ্লেষক যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্যর জাত্যর্থ বা জাত্যর্থের অংশবিশেষ তুলে ধরে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলে । যেমন—সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। এই যুক্তিবাক্যে মানুষ উদ্দেশ্য পদটির পূর্ণাঙ্গ জাত্যর্থকে ব্যক্ত করা হয়েছে বিধেয় পদে । বিশ্লেষক যুক্তিবাক্যে নতুন কোনো জ্ঞানের বিষয় প্রকাশিত হয় না । এটি উদ্দেশ্যর বিশ্লেষণ মাত্র । অন্যদিকে , যে যুক্তিবাক্যের বিধেয় উদ্দেশ্যের জাত্যর্থের বিশ্লেষণ না করে উদ্দেশ্য সম্পর্কে কোনো নতুন তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে । যেমন- মানুষ হয় মরণশীল । এটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য । কেননা ' মরণশীল ' বিধেয়টি উদ্দেশ্য মানুষ পদের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয় । এটি মানুষ সম্পর্কে একটি নতুন তথ্য ।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

ছক -১ কোন ধরনের যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ ? ব্যাখ্যা করো ।

উদ্দীপক

question image

Comilla · 2022

উত্তর

যে যুক্তিবাক্যের উদ্দেশ্যর জাত্যর্থ বা জাত্যর্থের অংশবিশেষ তুলে ধরে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলে ।

উত্তর

দুটি ধারণার মধ্যে স্বীকৃতি - অস্বীকৃতিমূলক মানসিক অবস্থাকে অবধারণ বলে । অবধারণ একটি মানসিক বিষয় । কোনো একটি ধারণা সম্পর্কে অন্য একটি ধারণা মনে মনে স্বীকার করা বা অস্বীকার করাই হলো অবধারণ । যেমন— আমরা যখন বলি , ' আর্সেনিক হয় বিষাক্ত – তখন মনে মনে আর্সেনিক ধারণাটির ক্ষেত্রে বিষাক্ত ধারণাটি স্বীকার করি । আবার যখন বলি , ' মানুষ নয় অমর ' তখন মনে মনে মানুষ ধারণাটির ক্ষেত্রে অমরত্ব ধারণাটি অস্বীকার করি । এভাবে মনে মনে দুটি ধারণাকে সংযুক্ত করাকেই বলে অবধারণ ।

উত্তর

ছক -১ তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ । তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয় । যথা— বিশ্লেষক যুক্তিবাক্য এবং সংশ্লেষক যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্যর জাত্যর্থ বা জাত্যর্থের অংশবিশেষ তুলে ধরে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলে । যেমন—সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। এই যুক্তিবাক্যে মানুষ উদ্দেশ্য পদটির পূর্ণাঙ্গ জাত্যর্থকে ব্যক্ত করা হয়েছে বিধেয় পদে । বিশ্লেষক যুক্তিবাক্যে নতুন কোনো জ্ঞানের বিষয় প্রকাশিত হয় না । এটি উদ্দেশ্যর বিশ্লেষণ মাত্র । অন্যদিকে , যে যুক্তিবাক্যের বিধেয় উদ্দেশ্যের জাত্যর্থের বিশ্লেষণ না করে উদ্দেশ্য সম্পর্কে কোনো নতুন তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে । যেমন- মানুষ হয় মরণশীল । এটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য । কেননা ' মরণশীল ' বিধেয়টি উদ্দেশ্য মানুষ পদের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয় । এটি মানুষ সম্পর্কে একটি নতুন তথ্য ।

উত্তর

যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ অনুসারে ছক -২ এ গুণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ দেখানো হয়েছে এবং ছক -৩ এ পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ দেখানো হয়েছে ।গুণের দিক থেকে যুক্তিবাক্যকে দুইভাগে ভাগ করা হয় । যথা— সদর্থক যুক্তিবাক্য এবং নঞর্থক যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার করে নেওয়া হয় তাকে সদর্থক যুক্তিবাক্য বলে । যেমন- ফুল হয় সুন্দর। এই যুক্তিবাক্যটিতে উদ্দেশ্য ফুল সম্পর্কে বিধেয় সুন্দর পদটিকে স্বীকার করে নেওয়া হয়েছে । তাই এটি একটি সদর্থক যুক্তিবাক্য । অন্যদিকে , যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে অস্বীকার করা হয় , তাকে নঞর্থক যুক্তিবাক্য বলে । যেমন— পাথর নয় নরম। এখানে উদ্দেশ্য পাথর পদটি সম্পর্কে বিধেয় নরম পদটিকে অস্বীকার করা হয়েছে । তাই এটি একটি নঞর্থক যুক্তিবাক্য ।পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয় । যথা— সার্বিক যুক্তিবাক্য এবং বিশেষ যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তিবাক্য বলে । যেমন- ' সকল দার্শনিক হন বিচক্ষণ । এখানে বিধেয় বিচক্ষণ পদটি উদ্দেশ্য ' দার্শনিক ' পদের সমগ্র সম্পর্কে প্রযোজ্য । অন্যদিকে , যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ যুক্তিবাক্য বলে । যেমন— ' কিছু মানুষ হয় শিক্ষিত ' । এই যুক্তিবাক্যের বিধেয় পদ ' শিক্ষিত ' উদ্দেশ্য পদ ' মানুষ ' - এর আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে । এভাবে আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করায় যুক্তিবাক্যটি একটি বিশেষ যুক্তিবাক্য । -
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

যুক্তিবাক্যের অংশ কয়টি?
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

পদ কী?
'কলম' শব্দটি কেন পদ?
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

অনুমান কাকে বলে?
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।