অবধারণ যুক্তিবাক্য নয় কেন?
উত্তর: অবধারণ যুক্তিবাক্য থেকে আলাদা। দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক মানসিক অবস্থাকে অবধারণ বলে। অর্থাৎ কোনো একটি ধারণা সম্পর্কে অন্য একটি ধারণা মনে মনে স্বীকার বা অস্বীকার করাই হলো অবধারণ। আর দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে বলে যুক্তিবাক্য। তাই দেখা যাচ্ছে, অবধারণ একটি মানসিক অবস্থা, যার যুক্তিবাক্য একটি প্রকাশিত রূপ। সুতরাং বলা যায়, "অবধারণ মাত্রই যুক্তিবাক্য নয়।"
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
অবধারণ যুক্তিবাক্য নয় কেন?
উত্তর

