শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলোর প্রকৃতি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলো সাপেক্ষ পদ। নিচে সাপেক্ষ পদের প্রকৃতি ব্যাখ্যা করা হলো- এখানে প্রদত্ত পদগুলো অর্থ প্রকাশের দিক থেকে অন্য পদের ওপর নির্ভরশীল। যুক্তিবাক্য গঠিত হয় পদ দিয়ে। আর পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে যার মধ্যে একটি হলো সাপেক্ষ পদ। এই প্রকার পদ অর্থের দিক থেকে স্বাধীন নয়। অর্থের জন্য সাপেক্ষ পদ অন্য পদের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না সেসব পদকে সাপেক্ষ পদ বলে। অর্থাৎ, অর্থের দিক থেকে সাপেক্ষ পদ স্বনির্ভর নয়, পরনির্ভর। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ প্রদত্ত পদগুলো হলো- পিতা, স্বামী ও শিক্ষক। এসব পদের অর্থের জন্য অন্য পদের ওপর নির্ভর করতে হয়। কেননা 'পিতা' পদকে অর্থপূর্ণ হতে হলে 'সন্তান' পদের সাহায্য নিতে হয়।তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলো সাপেক্ষ পদ।

HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলোর প্রকৃতি ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পিতা, স্বামী, শিক্ষক। দৃশ্যকল্প-২: সাদা ও কালো, সকাল ও বিকাল, টক ও মিষ্টি। দৃশ্যকল্প-৩: সৎ ও অসৎ, মিষ্টি ও অ-মিষ্টি, দয়ালু ও অ-দয়ালু। নির্ভরশীল হয়।"

Jessore · 2023

উত্তর

একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে।

উত্তর

কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতাসম্পন্ন শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। শব্দ দিয়ে পদ গঠিত হয়। অসংখ্য শব্দের মধ্য থেকে কেবল একটি অংশই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সকল শব্দ ব্যবহৃত হতে পারে না। তাই সকল শব্দ পদ নয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলো সাপেক্ষ পদ। নিচে সাপেক্ষ পদের প্রকৃতি ব্যাখ্যা করা হলো- এখানে প্রদত্ত পদগুলো অর্থ প্রকাশের দিক থেকে অন্য পদের ওপর নির্ভরশীল। যুক্তিবাক্য গঠিত হয় পদ দিয়ে। আর পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে যার মধ্যে একটি হলো সাপেক্ষ পদ। এই প্রকার পদ অর্থের দিক থেকে স্বাধীন নয়। অর্থের জন্য সাপেক্ষ পদ অন্য পদের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না সেসব পদকে সাপেক্ষ পদ বলে। অর্থাৎ, অর্থের দিক থেকে সাপেক্ষ পদ স্বনির্ভর নয়, পরনির্ভর। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ প্রদত্ত পদগুলো হলো- পিতা, স্বামী ও শিক্ষক। এসব পদের অর্থের জন্য অন্য পদের ওপর নির্ভর করতে হয়। কেননা 'পিতা' পদকে অর্থপূর্ণ হতে হলে 'সন্তান' পদের সাহায্য নিতে হয়।তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলো সাপেক্ষ পদ।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে বিপরীত পদ এবং দৃশ্যকল্প- ৩ এর মাধ্যমে বিরুদ্ধ পদ নির্দেশিত হয়েছে। আর এই-দুই প্রকার পদ বিভিন্ন দিক থেকে পৃথক।নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো- যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়। এর মধ্যে যুগল সম্বন্ধের দিক থেকে পদকে দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো বিপরীত পদ। যে পদযুগল পরস্পরবিরোধী এবং এমনভাবে যুক্ত থাকে যে, এদের দ্বারা কোনো বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থ নির্দেশিত হয় না সেই পদযুগলকে পরস্পর বিপরীত পদ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প- ২'-এর পদগুলো হলো- সাদা ও কালো, সকাল ও বিকাল, টক ও মিষ্টি। এসব পদ যেমন সাদা ও কালো সমগ্র রঙের ব্যক্ত্যর্থ নির্দেশ করে না, তেমনিভাবে অন্যান্য পদযুগল কোনো বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে নির্দেশ করে না। তাই 'দৃশ্যকল্প-২' এর পদগুলো দ্বারা বিপরীত পদ নির্দেশিত হয়েছে। অপরদিকে, যখন দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে, এদের দ্বারা কোনো বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থ নির্দেশিত হয় তখন ঐ পদযুগলকে পরস্পর বিরুদ্ধ পদ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩' এর পদগুলো হলো সৎ ও অসৎ, মিষ্টি ও অ-মিষ্টি, দয়ালু ও অদয়ালু। এসব পদযুগল কোনো একটি বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে নির্দেশ করে। যেমন- সৎ ও অ-সৎ পদযুগল 'মানুষ' শ্রেণির সমগ্র ব্যক্ত্যর্থকে নির্দেশ করে। তেমনিভাবে অন্যান্য পদযুগলও একইভাবে কোনো বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে নির্দেশ করে। তাই 'দৃশ্যকল্প-৩' এর পদগুলোর মাধ্যমে বিরুদ্ধ পদ নির্দেশিত হয়েছে।
HSCLogic 1st PaperChapter 3 : যুক্তির উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

যুক্তিবাক্যের অংশ কয়টি?
কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?
দৃশ্যকল্প-১ কোন নীতিতে গঠিত হয়েছে বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

কোন ধরনের বাক্যকে A যুক্তিবাক্যে রূপান্তর করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তিবাক্যের অংশ কয়টি?

যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

পদ কী?
'কলম' শব্দটি কেন পদ?
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকের বিষয়ের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বেশ গভীর- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'কলম' শব্দটি কেন পদ?

'কলম' শব্দটি কেন পদ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পদ কী?

পদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴ সাকিব হয় মরণশীল। দৃশ্যকল্প-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীম উদ্দীন হয় মরণশীল। ∴ সকল মানুষ হয় মরণশীল।

Jessore · 2017

অনুমান কাকে বলে?
অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কাকে বলে?

অনুমান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।