নামবাচক পদগুলো অজাত্যর্থক কেন?
উত্তর: নামবাচক পদগুলোর কেবল ব্যক্ত্যর্থ আছে জাত্যর্থ নেই, তাই এগুলো অজাত্যর্থক পদ (Non-Connotative Term)। যেসব পদের কেবল ব্যক্ত্যর্থ থাকে অথবা কেবল জাত্যর্থ থাকে, কিন্তু উভয়ই একসাথে থাকে না, সেসব পদকে অজাত্যর্থক পদ বলে। এরূপ পদ কেবল তার সংখ্যার দিক অথবা কেবল তার গুণের দিক প্রকাশ করে। যেমন- রনি, সুমন, কাকলি এগুলো নামবাচক পদ। এই পদগুলো কোনো গুণের নির্দেশক নয়, তাই এদের ব্যক্ত্যর্থ থাকলেও জাত্যর্থ নেই। আর জাত্যর্থ না থাকার কারণেই নামবাচক পদগুলো অজাত্যর্থক পদ।
HSC Logic 1st Paper Chapter 3 : যুক্তির উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 3 : যুক্তির উপাদান · সৃজনশীল
নামবাচক পদগুলো অজাত্যর্থক কেন?
উত্তর

