শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত বিষয়টি বিশ্বে কোন ধরনের প্রভাব ফেলতে পারে বলে তুমি মনে কর? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি অর্থাৎ জলবায়ু পরিবর্তন বিশ্বে মনুষ্য বসতির পরিবেশ পরিপন্থি নানা ধরনের প্রভাব ফেলতে পারে। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশ্বব্যাপী যে সমস্ত প্রভাব পড়তে পারে তা হল— ১. ঋতু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী ঋতু পরিবর্তন দেখা দিতে পারে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ইত্যাদি এ পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করবে। ২. বৃষ্টিপাত হ্রাস: জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে। এর ফলে খরা, মরুকরণ ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। যা বিশ্বব্যাপী কৃষিব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। ৩. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি: জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল, ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি অঞ্চলে বেশ কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাংলাদেশ ইদানীং প্রায় প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে। ৪. সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বৃদ্ধি: জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি ও বিশ্বব্যাপী লবণাক্ততা বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে বাংলাদেশে এ প্রভাব শুরু হয়েছে। দেশের সমুদ্র উপকূলে লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং সুপেয় পানির অভাব দেখা যাচ্ছে। ৫. জীব বৈচিত্র্য ধ্বংস: জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ছে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের ওপর। বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী ম্যানগ্রোভ বনগুলো ধ্বংস হচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে জীবজগতে এর নানা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য যা ভবিষ্যৎ বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি।

HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল

উল্লিখিত বিষয়টি বিশ্বে কোন ধরনের প্রভাব ফেলতে পারে বলে তুমি মনে কর…

উদ্দীপক

সাফায়াত ও তৈয়ব দুই বন্ধু। তাদের বাড়ি চট্টগ্রামে। তারা বুয়েটের শিক্ষার্থী। বহুদিন পূর্বে তারা ঢাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিল। পথে তারা দেখল, সামনের গাড়ি থেকে অত্যাধিক কালো ধোঁয়া বের হচ্ছিল। তখন তৈয়ব সাফায়াতকে বলল, 'কালো ধোঁয়াসহ কিছু কারণে বিশ্বে বিরাট প্রভাব পড়তে শুরু করেছে।” তখন সাফায়াত বলল, “বাংলাদেশের আবহাওয়ায়ও এর প্রভাব পড়তে শুরু করেছে।”

Chittagong · 2019

উত্তর

AIDS-এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome.

উত্তর

যে সকল কর্মকাণ্ড প্রচলিত সামাজিক নিয়ম-নীতির পরিপন্থি এবং সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে। দুর্নীতি হলো একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মতে, 'যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়।' মোটকথা নীতি বিরুদ্ধ কাজই হলো দুর্নীতি।

উত্তর

উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তনে যে সমস্ত কারণ বিদ্যমান সেগুলোকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। যথা- ১. প্রাকৃতিক কারণ ২. মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে পৃথিবীর অক্ষরেখা পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, মহাসাগরীয় পরিবর্তন, সূর্যরশ্মির পরিবর্তন ইত্যাদি। অপরদিকে মানবসৃষ্ট যে সমস্ত কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে তা হলো- i. অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ii. পারমাণবিক চুল্লির ব্যবহার। iii. শিল্প-কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া। iv. সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ। V. মাত্রাতিরিক্ত কৃত্রিম তন্তুর ব্যবহার। vi. যান্ত্রিক যানবাহনের উৎপাদিত ধোঁয়া। vii. রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি। viii. অতিরিক্ত বৃক্ষ নিধন। ix. মানব বসতি নির্মাণে প্রাকৃতিক বন উজাড় প্রভৃতি। মোটকথা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনে প্রাকৃতিক কারণের চেয়ে মানবসৃষ্ট কারণগুলোই বেশি প্রভাব ফেলছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি অর্থাৎ জলবায়ু পরিবর্তন বিশ্বে মনুষ্য বসতির পরিবেশ পরিপন্থি নানা ধরনের প্রভাব ফেলতে পারে। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশ্বব্যাপী যে সমস্ত প্রভাব পড়তে পারে তা হল— ১. ঋতু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী ঋতু পরিবর্তন দেখা দিতে পারে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ইত্যাদি এ পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করবে। ২. বৃষ্টিপাত হ্রাস: জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে। এর ফলে খরা, মরুকরণ ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। যা বিশ্বব্যাপী কৃষিব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। ৩. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি: জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল, ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি অঞ্চলে বেশ কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাংলাদেশ ইদানীং প্রায় প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে। ৪. সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বৃদ্ধি: জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি ও বিশ্বব্যাপী লবণাক্ততা বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে বাংলাদেশে এ প্রভাব শুরু হয়েছে। দেশের সমুদ্র উপকূলে লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং সুপেয় পানির অভাব দেখা যাচ্ছে। ৫. জীব বৈচিত্র্য ধ্বংস: জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ছে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের ওপর। বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী ম্যানগ্রোভ বনগুলো ধ্বংস হচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে জীবজগতে এর নানা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য যা ভবিষ্যৎ বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি।
HSCCivics 2nd PaperChapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি: 'ক' একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। চাকরি লাভের কয়েক বছরের মধ্যেই তিনি বিপুল বিত্ত বৈভবের মালিক হন। মি: 'ক'-এর এ ধরনের কর্মকান্ড সুশাসনের পরিপন্থি
ক
ইভটিজিং কী?
খ
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইভটিজিং কী?

ইভটিজিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'Y′Y^{\prime} একজন ব্যবসায়ী। তিনি প্রতিদিন তায় পণ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এগুলো আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করছে, হৃদরোগ ও ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তুলছে এবং অনেকেই অকালে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছেন।
ক
HIV কী?
খ
অটিজম বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জনাব 'Y′Y^{\prime} এর কার্মকাণ্ড কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অটিজম বলতে কী বোঝায়?

অটিজম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.HIV কী?

HIV কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অহনার প্রিয় সবজি টমেটো। সে বাজার থেকে সুন্দর রং দেখে দুই কেজি টমেটো ক্রয় করে। বাসায় এসে কেটে দেখে টমেটো পাকার মত হয়নি। এই টমেটো খেয়ে তার ছোট বোন মারিয়া অসুস্থ হয়ে পড়লো। অহনা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত দোকানদারকে ঐ আইনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করেন।

Chittagong · 2017

ক
ইভটিজিং কাকে বলে?
খ
রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
গ
উদ্দীপকে অহনার সমস্যাটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের অহনা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা প্রতিরোধে তুমি কী কী সুপারিশ করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইভটিজিং কাকে বলে?

ইভটিজিং কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।