উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি আমার পঠিত 'দুর্নীতি' নামক নাগরিক সমস্যাকে নির্দেশ করে। যে সকল কর্মকান্ড প্রচলিত সামাজিক নিয়মনীতির পরিপন্থি এবং সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। এটি সুশাসনের পথে একটি বড় অন্তরায় এবং নাগরিক জীবনের অন্যতম প্রধান সমস্যা। উদ্দীপকে মি: 'ক' একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও। ক্ষমতার অপব্যবহার করে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। তার এই কর্মকান্ড সরাসরি দুর্নীতির সংজ্ঞার সাথে মিলে যায়। দুর্নীতির বিভিন্ন কারণের মধ্যে ক্ষমতার অপব্যবহার, উচ্চাভিলাষ ও ভোগ প্রবণতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ না হওয়া অন্যতম। মি: 'ক' তার পদের অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন যা নৈতিকতা ও সুশাসনের পরিপন্থি। তার এই আচরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ফুটে উঠেছে। দুর্নীতির কারণে রাষ্ট্রের সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত হয় এবং সাধারণ নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। সুতরাং, মি: 'ক'-এর এই অবৈধ সম্পদ অর্জনের প্রক্রিয়াটি স্পষ্টতই দুর্নীতিকে নির্দেশ করে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর