শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অহনা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা প্রতিরোধে তুমি কী কী সুপারিশ করবে?

উত্তর: উদ্দীপকের অহনা খাদ্যে ভেজাল সমস্যাটির সম্মুখীন হয়েছে। আর এ সমস্যাটি প্রতিরোধ করতে হলে সরকার, ব্যবসায়ী ও ভোক্তা সকল পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। খাদ্যে ভেজাল প্রতিকার বা প্রতিরোধে নিম্নলিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবেঃ ১. খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রী BSTI-এর দ্বারা মানোত্তীর্ণ হবার সার্টিফিকেট অর্জন এবং তা প্রদর্শন করতে হবে। ২. BSTI এর দ্বারা পরিক্ষীত নয়, এমন উৎপাদিত খাদ্যসামগ্রী বাজারজাত করা হলে কঠিন শাস্তির বিধান এবং তা কার্যকর করতে হবে। ৩. হোটেল, রেস্তোরাঁয় পচা-বাসি খাবার যেন পরিবেশন করা না হয় সেজন্য নজরদারি জোরদার করতে হবে। ৪. অসৎ ব্যবসায়ী, উৎপাদক, পরিবেশকদের বিরুদ্ধে কী শাস্তি প্রদান করা হলো, ভ্রাম্যমান আদালত কী করছে তা নিউজ এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার করতে হবে। ৫. চাল-ডাল-আটা-ময়দা, ফলমূল প্রভৃতির আড়তগুলোতে নজরদারি বৃদ্ধি করতে হবে এবং অসৎ ব্যবসায়ীদের শাস্তি প্রদান করতে হবে। ৬. বিষাক্ত রাসায়নিক পদার্থ বাজারজাতকরণ ও বিপণন ব্যবস্থার সাথে জড়িতদের ওপর সতর্ক নজরদারি রাখতে হবে, যেন এসব পদার্থ খাদ্যে ভেজালের জন্য নয় বরং উপযুক্ত কাজেই শুধু ব্যবহার হয়। ৭. খাদ্যে ভেজালের বিরু্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং খাদ্য সংরক্ষণের জন্য জনগণবান্ধব ও স্বাস্থ্যসহায়ক উপায় বা পদ্ধতি উদ্ভাবন করতে হবে। ৮. জনগণ নিজেই যেন ফরমালিনমুক্ত বা ভেজাল পণ্য চিনতে পারে সে পদ্ধতি প্রচার করে জনগণকে সচেতন করে তুলতে হবে। সর্বোপরি, জনগণের সচেতনতা, সাবধানতা, ব্যবসায়ীদের সততা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এ সমস্যাটি প্রতিরোধ করা সম্ভব।

HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল

উদ্দীপকের অহনা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা প্রতিরোধে তুমি কী কী সু…

উদ্দীপক

অহনার প্রিয় সবজি টমেটো। সে বাজার থেকে সুন্দর রং দেখে দুই কেজি টমেটো ক্রয় করে। বাসায় এসে কেটে দেখে টমেটো পাকার মত হয়নি। এই টমেটো খেয়ে তার ছোট বোন মারিয়া অসুস্থ হয়ে পড়লো। অহনা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত দোকানদারকে ঐ আইনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করেন।

Chittagong · 2017

উত্তর

পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত করা, শারীরিক বা মানসিকভাবে লাঞ্ছিত করা বা যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।

উত্তর

রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটে যা দুর্নীতির বিকাশ ঘটায়। রাজনৈতিক অস্থিরতার কারণে রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিবাদের সৃষ্টি হলে, সে সুযোগে দুর্নীতিমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন অনৈতিক কর্মকান্ডকে উৎসাহিত করে। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দলসমূহ নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে এবং ক্ষমতায় যাওয়ার পর সেই অর্থ উশুল করার প্রবণতার কারণেও দুর্নীতির বিকাশ ঘটে থাকে।

উত্তর

উদ্দীপকে অহনার সমস্যাটি বাংলাদেশের খাদ্যে ভেজাল সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে। সাধারণভাবে খাদ্যে ভেজাল বলতে খাঁটি বা আসল পণ্যের সাথে নিম্নমানের ও নকল পণ্যের মিশ্রণ ঘটিয়ে বিক্রয় করাকে বোঝায়। এতে দ্রব্যের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধতা হারায়। বর্তমান যুগে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত হয়। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রণ করে কিছু অসাধু, নীতি বিবর্জিত ব্যবসায়ী ও বিক্রেতা জনসাধারণের সাথে প্রতারণা করে থাকে, উদ্দীপকেও এ সমস্যার প্রতিফলন লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায় যে, অহনা বাজার থেকে সুন্দর রং দেখে দুই কেজি টমেটো ক্রয় করে। বাসায় এসে কেটে দেখে টমেটো পাকার মতো হয়নি। এই টমেটো খেয়ে তার ছোট বোন মারিয়া অসুস্থ হয়ে পড়ে। এখানে মূলত খাদ্যে ভেজাল মিশ্রণের বিষয়টি ফুটে উঠেছে। আমাদের প্রাত্যহিক নাগরিক জীবনে যে সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো ভেজাল খাদ্য। মাছ, মাংস, তরিতরকারি থেকে শুরু করে তৈরি খাবার, ফলমূল এমনকি শিশু খাদ্যে পর্যন্ত ভেজালের ভয়ঙ্কর দৌরাত্ম্য সৃষ্টি হয়েছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর সীমাহীন মুনাফা অর্জনের লোভে, নাগরিকদের অসচেতনতা এবং আইন প্রয়োগে প্রশাসনের শিথিলতার কারণে দিন দিন এ সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এসব ভেজাল ও দূষিত খাদ্য গ্রহণের ফলে ব্যক্তি পর্যায়ে পুষ্টির অভাব থেকে ভোক্তার মৃত্যু পর্যন্ত হতে পারে। উদ্দীপকেও এ সমস্যাটির কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের অহনা খাদ্যে ভেজাল সমস্যাটির সম্মুখীন হয়েছে। আর এ সমস্যাটি প্রতিরোধ করতে হলে সরকার, ব্যবসায়ী ও ভোক্তা সকল পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। খাদ্যে ভেজাল প্রতিকার বা প্রতিরোধে নিম্নলিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবেঃ ১. খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রী BSTI-এর দ্বারা মানোত্তীর্ণ হবার সার্টিফিকেট অর্জন এবং তা প্রদর্শন করতে হবে। ২. BSTI এর দ্বারা পরিক্ষীত নয়, এমন উৎপাদিত খাদ্যসামগ্রী বাজারজাত করা হলে কঠিন শাস্তির বিধান এবং তা কার্যকর করতে হবে। ৩. হোটেল, রেস্তোরাঁয় পচা-বাসি খাবার যেন পরিবেশন করা না হয় সেজন্য নজরদারি জোরদার করতে হবে। ৪. অসৎ ব্যবসায়ী, উৎপাদক, পরিবেশকদের বিরুদ্ধে কী শাস্তি প্রদান করা হলো, ভ্রাম্যমান আদালত কী করছে তা নিউজ এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার করতে হবে। ৫. চাল-ডাল-আটা-ময়দা, ফলমূল প্রভৃতির আড়তগুলোতে নজরদারি বৃদ্ধি করতে হবে এবং অসৎ ব্যবসায়ীদের শাস্তি প্রদান করতে হবে। ৬. বিষাক্ত রাসায়নিক পদার্থ বাজারজাতকরণ ও বিপণন ব্যবস্থার সাথে জড়িতদের ওপর সতর্ক নজরদারি রাখতে হবে, যেন এসব পদার্থ খাদ্যে ভেজালের জন্য নয় বরং উপযুক্ত কাজেই শুধু ব্যবহার হয়। ৭. খাদ্যে ভেজালের বিরু্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং খাদ্য সংরক্ষণের জন্য জনগণবান্ধব ও স্বাস্থ্যসহায়ক উপায় বা পদ্ধতি উদ্ভাবন করতে হবে। ৮. জনগণ নিজেই যেন ফরমালিনমুক্ত বা ভেজাল পণ্য চিনতে পারে সে পদ্ধতি প্রচার করে জনগণকে সচেতন করে তুলতে হবে। সর্বোপরি, জনগণের সচেতনতা, সাবধানতা, ব্যবসায়ীদের সততা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এ সমস্যাটি প্রতিরোধ করা সম্ভব।
HSCCivics 2nd PaperChapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি: 'ক' একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। চাকরি লাভের কয়েক বছরের মধ্যেই তিনি বিপুল বিত্ত বৈভবের মালিক হন। মি: 'ক'-এর এ ধরনের কর্মকান্ড সুশাসনের পরিপন্থি
ক
ইভটিজিং কী?
খ
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইভটিজিং কী?

ইভটিজিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'Y′Y^{\prime} একজন ব্যবসায়ী। তিনি প্রতিদিন তায় পণ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এগুলো আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করছে, হৃদরোগ ও ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তুলছে এবং অনেকেই অকালে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছেন।
ক
HIV কী?
খ
অটিজম বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জনাব 'Y′Y^{\prime} এর কার্মকাণ্ড কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অটিজম বলতে কী বোঝায়?

অটিজম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.HIV কী?

HIV কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অহনার প্রিয় সবজি টমেটো। সে বাজার থেকে সুন্দর রং দেখে দুই কেজি টমেটো ক্রয় করে। বাসায় এসে কেটে দেখে টমেটো পাকার মত হয়নি। এই টমেটো খেয়ে তার ছোট বোন মারিয়া অসুস্থ হয়ে পড়লো। অহনা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত দোকানদারকে ঐ আইনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করেন।

Chittagong · 2017

ক
ইভটিজিং কাকে বলে?
খ
রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
গ
উদ্দীপকে অহনার সমস্যাটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের অহনা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা প্রতিরোধে তুমি কী কী সুপারিশ করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইভটিজিং কাকে বলে?

ইভটিজিং কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয় শফিক। তার অপারেশনের জন্য রক্তের প্রয়োজন। এই রক্ত দেয় তারই প্রবাসী বন্ধু সিয়াম। শফিক সুস্থ হয়ে ওঠে। কিন্তু কিছুদিন পর শফিকের ওজন কমে যাওয়া শুরু করে। দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা ও শুকনা কাশি হচ্ছে। সে ডাক্তারের শরণাপন্ন হলো এবং জানতে পারল সে এক মরণব্যাধিতে আক্রান্ত।

Chittagong · 2017

ক
জলবায়ু পরিবর্তন কাকে বলে?
খ
গ্রিনহাউস ইফেক্ট কীভাবে জলবায়ুর পরিবর্তন করে?
গ
উদ্দীপকের শফিক কোন ধরনের মরণব্যাধিতে আক্রান্ত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত শফিক যে মরণব্যাধিতে আক্রান্ত এর থেকে মুক্তির জন্য তুমি কী কী সুপারিশ করবে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বর্ণনা করো।উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?ইভটিজিং কী?উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো।উদ্দীপকে জনাব 'Y [গণিত] এর কার্মকাণ্ড কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।অটিজম বলতে কী বোঝায়?HIV কী?উদ্দীপকে অহনার সমস্যাটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কররাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?ইভটিজিং কাকে বলে?উদ্দীপকে উল্লিখিত শফিক যে মরণব্যাধিতে আক্রান্ত এর থেকে মুক্তির জন্য তুমি কী কী স

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।