শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মি. 'X [গণিত] -এর কর্মকাণ্ড তোমার পঠিত কোন নাগরিক সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মি. 'X [গণিত] -এর কর্মকাণ্ড আমার পঠিত নাগরিক সমস্যা খাদ্যে ভেজালের সাথে সাদৃশ্যপূর্ণ। সাধারণভাবে খাদ্যে ভেজাল বলতে খাঁটি বা আসল পণ্যের সাথে নিম্নমানের পণ্য বা রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটিয়ে বিক্রয় করাকে বোঝায়। এতে দ্রব্যের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধতা হারায়। বর্তমানে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত হয়। খাদ্যে ভেজালের অন্যতম প্রধান কারণ হলো অধিকতর মুনাফা অর্জন করা। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের সাথে প্রতারণা করে। তারা অধিক মুনাফা অর্জন করতে গিয়ে নৈতিকতাকে বিসর্জন দিয়ে সৎপথে জীবিকা অর্জনের কথা ভুলে যায়। উদ্দীপকে বলা হয়েছে, মি. 'X [গণিত] একজন ধনাঢ্য ব্যবসায়ী। বিগত পাঁচ বছর আগেও ছিলেন একজন হকার। খাদ্যের স্বাদ ও খাদ্যকে দৃষ্টিনন্দন করতে যে কোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বনে তিনি পারদর্শী। এখানে মূলত খাদ্যে ভেজাল মিশ্রণের বিষয়টি ফুটে উঠেছে। আমাদের প্রাত্যহিক নাগরিক জীবনে যে সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো খাদ্যে ভেজাল সমস্যা। খাদ্য উৎপাদনকারী এবং বিক্রেতাগণ খুব কম সময়ে পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনের চেষ্টায় ব্যতিব্যস্ত থাকে। এই অসাধু প্রবণতার কারণে বর্তমানে বাজারের অধিকাংশ খাদ্যদ্রব্য ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল

উদ্দীপকে মি. 'X -এর কর্মকাণ্ড তোমার পঠিত কোন নাগরিক সমস্যার সাথে স…

উদ্দীপক

মি. 'X′X^{\prime} একজন ধনাঢ্য ব্যবসায়ী। বিগত পাঁচ বছর আগেও ছিলেন একজন হকার। খাদ্যের স্বাদ ও খাদ্যকে দৃষ্টিনন্দন করতে যে কোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বনে তিনি পারদর্শী। ভোগবাদী প্রবণতা, নৈতিক শিক্ষা ও মুল্যবোধের অবক্ষয় তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।

Barisal · 2019

উত্তর

বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো ৪টি।

উত্তর

মৌলিক অধিকার বলতে রাষ্ট্রপ্রদত্ত সেসব সুযোগ-সুবিধাকে বোঝায়, যা নাগরিকদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য একান্ত অপরিহার্য। মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন এবং ব্যক্তিত্ব ও মেধা বিকাশের জন্য যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক বলবৎ করা হয়, সেগুলোই মৌলিক অধিকার বলে স্বীকৃত। বাংলাদেশ সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হবে না কিংবা সেক্ষেত্রে তার প্রতি কোনোরূপ বৈষম্য প্রদর্শন করা যাবে না।

উত্তর

উদ্দীপকে মি. 'X′−X^{\prime}-এর কর্মকাণ্ড আমার পঠিত নাগরিক সমস্যা খাদ্যে ভেজালের সাথে সাদৃশ্যপূর্ণ। সাধারণভাবে খাদ্যে ভেজাল বলতে খাঁটি বা আসল পণ্যের সাথে নিম্নমানের পণ্য বা রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটিয়ে বিক্রয় করাকে বোঝায়। এতে দ্রব্যের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধতা হারায়। বর্তমানে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত হয়। খাদ্যে ভেজালের অন্যতম প্রধান কারণ হলো অধিকতর মুনাফা অর্জন করা। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের সাথে প্রতারণা করে। তারা অধিক মুনাফা অর্জন করতে গিয়ে নৈতিকতাকে বিসর্জন দিয়ে সৎপথে জীবিকা অর্জনের কথা ভুলে যায়। উদ্দীপকে বলা হয়েছে, মি. 'X′X^{\prime} একজন ধনাঢ্য ব্যবসায়ী। বিগত পাঁচ বছর আগেও ছিলেন একজন হকার। খাদ্যের স্বাদ ও খাদ্যকে দৃষ্টিনন্দন করতে যে কোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বনে তিনি পারদর্শী। এখানে মূলত খাদ্যে ভেজাল মিশ্রণের বিষয়টি ফুটে উঠেছে। আমাদের প্রাত্যহিক নাগরিক জীবনে যে সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো খাদ্যে ভেজাল সমস্যা। খাদ্য উৎপাদনকারী এবং বিক্রেতাগণ খুব কম সময়ে পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনের চেষ্টায় ব্যতিব্যস্ত থাকে। এই অসাধু প্রবণতার কারণে বর্তমানে বাজারের অধিকাংশ খাদ্যদ্রব্য ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

উত্তর

উক্ত মি. 'X′−X^{\prime}-এর কর্মকাণ্ড সুস্থ জাতি গঠনের জন্য হুমকিস্বরূপ— উক্তিটি যথার্থ। আমরা প্রতিনিয়ত যেসব খাবার গ্রহণ করি তার মধ্যে রয়েছে ভেজাল। ফসল তোলা থেকে শুরু করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিভিন্ন স্তরে মেশানো হচ্ছে নানা ধরনের রাসায়নিক পদার্থ। বিষাক্ত কেমিক্যালযুক্ত খাবার খেয়ে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। খাদ্যে ভেজালের রয়েছে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভয়ঙ্কর প্রভাব। গর্ভবতী মা ও শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। কেমিক্যালযুক্ত খাদ্যের ক্ষতিকর প্রভাবে নষ্ট হচ্ছে আমাদের শরীরের অত্যাবশ্যকীয় অঙ্গ যেমন- লিভার, কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, চোখ, কান ইত্যাদি। এ ছাড়া ভেজাল খাবার গ্রহণের ফলে মানুষের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। নাগরিকগণ আক্রান্ত হচ্ছে লিভার ক্যানসার, লিভার সিরোসিস, ব্লাড ক্যান্সার, কিডনি ফেইলিউর, হৃদরোগ, অ্যানিমিয়া ইত্যাদি রোগে। খাদ্যে অরুচি, ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক, আলসার, পাকস্থলী-অন্ত্রনালির প্রদাহ ইত্যাদি এখন নিত্যনৈমিত্তিক সমস্যা। বন্ধ্যাত্ব, হাবাগোবা বা বিকলাঙ্গ সন্তানের জন্ম হওয়া, সন্তানের বৃদ্ধি ব্যাহত হওয়াসহ নানাবিধ সমস্যার জন্য ভেজাল খাবার একটি অন্যতম কারণ। ভেজাল খাদ্য খেয়ে অসুস্থ হওয়া জটিল রোগের চিকিৎসায় দেশের বাইরে প্রচুর অর্থের খরচ সংশ্লিষ্ট পরিবারকে অর্থনৈতিক হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। অনেক ক্ষেত্রে চিকিৎসা করেও লাভ হয় না। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রশ্নে উল্লিখিত উক্তিটি যথার্থ। বলা হয়ে থাকে, আজকের শিশু জাতির ভবিষ্যৎ। আর খাদ্যে ভেজালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরাই।
HSCCivics 2nd PaperChapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি: 'ক' একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। চাকরি লাভের কয়েক বছরের মধ্যেই তিনি বিপুল বিত্ত বৈভবের মালিক হন। মি: 'ক'-এর এ ধরনের কর্মকান্ড সুশাসনের পরিপন্থি
ক
ইভটিজিং কী?
খ
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইভটিজিং কী?

ইভটিজিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'Y′Y^{\prime} একজন ব্যবসায়ী। তিনি প্রতিদিন তায় পণ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এগুলো আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করছে, হৃদরোগ ও ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তুলছে এবং অনেকেই অকালে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছেন।
ক
HIV কী?
খ
অটিজম বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জনাব 'Y′Y^{\prime} এর কার্মকাণ্ড কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অটিজম বলতে কী বোঝায়?

অটিজম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.HIV কী?

HIV কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অহনার প্রিয় সবজি টমেটো। সে বাজার থেকে সুন্দর রং দেখে দুই কেজি টমেটো ক্রয় করে। বাসায় এসে কেটে দেখে টমেটো পাকার মত হয়নি। এই টমেটো খেয়ে তার ছোট বোন মারিয়া অসুস্থ হয়ে পড়লো। অহনা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত দোকানদারকে ঐ আইনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করেন।

Chittagong · 2017

ক
ইভটিজিং কাকে বলে?
খ
রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
গ
উদ্দীপকে অহনার সমস্যাটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের অহনা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা প্রতিরোধে তুমি কী কী সুপারিশ করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইভটিজিং কাকে বলে?

ইভটিজিং কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।