শেয়ারFacebookWhatsApp

রাফিনের প্রতি তার বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর: রাফিনের প্রতি তার বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়- উক্তিটি যথার্থ। বাংলাদেশে প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। তাদেরকে সবাই সমাজের কলঙ্ক ও বোঝা মনে করে। এ কারণে তাদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। এ কর্তব্য পালনের দৃষ্টান্ত রাফিনের বাবা-মা ও স্কুল শিক্ষকদের মধ্যে লক্ষ করা যায়। রাফিন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ছবি আঁকায় দক্ষ। এ দক্ষতা দেখে প্রতিভা বিকাশের স্বার্থে তার বাবা-মা ও স্কুল শিক্ষকরা তাকে আর্ট স্কুলে ভর্তি করায়। এ কাজটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ বিশেষ চাহিদার জনগোষ্ঠী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের এই অংশটিকে যোগ্য করে নিজ অবস্থানে প্রতিষ্ঠিত করাই আমাদের কর্তব্য। নিজেদের অন্তনিহিত দক্ষতার বিকাশ সাধনের মাধ্যমে যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি হয়ে উঠতে পারে সমাজের আলোকিত মানুষ। তবে এ আলোকিত মানুষ হওয়ার জন্য প্রয়োজন যথার্থ সহায়তা। যে শিশুটি যে দিকে দক্ষ তাকে সেইমুখী শিক্ষা দিতে হবে। অনেক সময় প্রতিবন্ধীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই নিজেদের গুটিয়ে রেখে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে তাদেরকে মানসিক আর্থিক সহায়তা দিতে হবে। এছাড়া তাদের প্রতিভা বিকাশ, প্রতিষ্ঠা এবং নিরাপত্তার জন্য সরকারি নীতিমালার প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন। তাহলেই রাফিনের মতো শিশুরা হয়ে উঠবে আত্মপ্রত্যয়ী আর দৃঢ় মনোবল নিয়ে তারা সমাজের যোগ্য মানুষ অর্থাৎ মানবসম্পদে রূপান্তরিত হবে। উপর্যুক্ত আলোচনার নিরিখে বলা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নমূলক কাজের অংশীদার করানোর জন্য প্রয়োজন সার্বিক সহযোগিতা। রাফিনের বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগে এর প্রতিফলন ঘটেছে।

HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল

রাফিনের প্রতি তার বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগ অত্যন্ত প্…

উদ্দীপক

রাফিন কানে শোনে না। তাই তাকে তিন বছর বয়সেই একটি বিশেষ স্কুলে ভর্তি করা হয়। স্কুলের শিক্ষকরা লক্ষ করলেন যে রাফিন ছবি আঁকায় খুবই আগ্রহী। দুই বছরের মধ্যেই সে দক্ষ অংকন শিল্পী হয়ে ওঠে। সুন্দর ছবি আঁকার জন্য সে প্রধানমন্ত্রীর নিকট হতে পুরস্কারও লাভ করে। রাফিনের শিক্ষকরা তার বাবা-মায়ের সঙ্গে আলোচনা করে তাকে একটি আর্ট স্কুলে ভর্তি করে দেন।

Dinajpur · 2017

উত্তর

HIV-এর পূর্ণরূপ হলো Human Immunodeficiency Virus.

উত্তর

দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করাকে বোঝায়। রাজনৈতিক ও সরকারি প্রশাসনে সাধারণত ঘুষ, বলপ্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার এবং ব্যক্তি বিশেষকে সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হয়। এছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত পর্যায়ে বিভিন্ন উপায়ে মানুষকে ঠকিয়ে নিজের ক্ষমতাও প্রতিষ্ঠা বা চাওয়া পূর্ণ করা হলে তাকে দুর্নীতি হিসেবে চিহ্নিত করা যায়। মোটকথা, নীতি বিচ্যুত হয়ে যেকোন কাজ করাই হলো দুর্নীতি।

উত্তর

উদ্দীপকের রাফিন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশু। বিশেষ চাহিদার জনগোষ্ঠী সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। এক বা একাধিক অক্ষমতা বিশিষ্ট মানুষকেই বিশেষ চাহিদাসম্পন্ন বলা হয়। রাফিনের ক্ষেত্রে এই অক্ষমতাই দৃষ্টিগোচর হয়। রাফিন কানে শোনে না, তবে ছবি আঁকায় খুবই পারদর্শী। সুন্দর ছবি আঁকার জন্য সে প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কারও লাভ করেছে। প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। শারীরিক ও মানসিক ত্রুটির কারণে প্রতিবন্ধীদের স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হয়ে। বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে প্রতিবন্ধীরা তা পারে না। এই প্রতিবন্ধিতা শারীরিক বৃদ্ধি, দৃষ্টি, শ্রবণ, বাক এসব ক্ষেত্রে হতে পারে। তবে এই ধরনের মানুষ ক্ষেত্র বিশেষে অধিক প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম। অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে তারা নিজেদের যোগ্যতার প্রতিফলন ঘটাতে পারে। যেমন: গান করা, ছবি আঁকা, নৃত্য, হস্তশিল্প ইত্যাদি বিষয়ে প্রতিবন্ধীরা নিপুণতার সাথে কাজ করতে পারে। সুতরাং রাফিন কানে শোনে না ও ছবি আঁকায় দক্ষ হওয়ায় তাকে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার শিশু হিসেবে আখ্যা দেওয়া যায়।

উত্তর

রাফিনের প্রতি তার বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়- উক্তিটি যথার্থ। বাংলাদেশে প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। তাদেরকে সবাই সমাজের কলঙ্ক ও বোঝা মনে করে। এ কারণে তাদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। এ কর্তব্য পালনের দৃষ্টান্ত রাফিনের বাবা-মা ও স্কুল শিক্ষকদের মধ্যে লক্ষ করা যায়। রাফিন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ছবি আঁকায় দক্ষ। এ দক্ষতা দেখে প্রতিভা বিকাশের স্বার্থে তার বাবা-মা ও স্কুল শিক্ষকরা তাকে আর্ট স্কুলে ভর্তি করায়। এ কাজটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ বিশেষ চাহিদার জনগোষ্ঠী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের এই অংশটিকে যোগ্য করে নিজ অবস্থানে প্রতিষ্ঠিত করাই আমাদের কর্তব্য। নিজেদের অন্তনিহিত দক্ষতার বিকাশ সাধনের মাধ্যমে যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি হয়ে উঠতে পারে সমাজের আলোকিত মানুষ। তবে এ আলোকিত মানুষ হওয়ার জন্য প্রয়োজন যথার্থ সহায়তা। যে শিশুটি যে দিকে দক্ষ তাকে সেইমুখী শিক্ষা দিতে হবে। অনেক সময় প্রতিবন্ধীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই নিজেদের গুটিয়ে রেখে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে তাদেরকে মানসিক আর্থিক সহায়তা দিতে হবে। এছাড়া তাদের প্রতিভা বিকাশ, প্রতিষ্ঠা এবং নিরাপত্তার জন্য সরকারি নীতিমালার প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন। তাহলেই রাফিনের মতো শিশুরা হয়ে উঠবে আত্মপ্রত্যয়ী আর দৃঢ় মনোবল নিয়ে তারা সমাজের যোগ্য মানুষ অর্থাৎ মানবসম্পদে রূপান্তরিত হবে। উপর্যুক্ত আলোচনার নিরিখে বলা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নমূলক কাজের অংশীদার করানোর জন্য প্রয়োজন সার্বিক সহযোগিতা। রাফিনের বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগে এর প্রতিফলন ঘটেছে।
HSCCivics 2nd PaperChapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি: 'ক' একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। চাকরি লাভের কয়েক বছরের মধ্যেই তিনি বিপুল বিত্ত বৈভবের মালিক হন। মি: 'ক'-এর এ ধরনের কর্মকান্ড সুশাসনের পরিপন্থি
ক
ইভটিজিং কী?
খ
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইভটিজিং কী?

ইভটিজিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'Y′Y^{\prime} একজন ব্যবসায়ী। তিনি প্রতিদিন তায় পণ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এগুলো আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করছে, হৃদরোগ ও ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তুলছে এবং অনেকেই অকালে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছেন।
ক
HIV কী?
খ
অটিজম বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জনাব 'Y′Y^{\prime} এর কার্মকাণ্ড কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অটিজম বলতে কী বোঝায়?

অটিজম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.HIV কী?

HIV কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অহনার প্রিয় সবজি টমেটো। সে বাজার থেকে সুন্দর রং দেখে দুই কেজি টমেটো ক্রয় করে। বাসায় এসে কেটে দেখে টমেটো পাকার মত হয়নি। এই টমেটো খেয়ে তার ছোট বোন মারিয়া অসুস্থ হয়ে পড়লো। অহনা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত দোকানদারকে ঐ আইনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করেন।

Chittagong · 2017

ক
ইভটিজিং কাকে বলে?
খ
রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
গ
উদ্দীপকে অহনার সমস্যাটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের অহনা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা প্রতিরোধে তুমি কী কী সুপারিশ করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইভটিজিং কাকে বলে?

ইভটিজিং কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।