উদ্দীপকে বর্ণিত রোগের বিস্তার রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: এইডস প্রতিরোধযোগ্য ঘাতক ব্যাধি। যেহেতু আজ অব্দি এ রোগের কার্যকর প্রতিরোধক আবিষ্কৃত হয়নি, সেহেতু এর পরিণাম করুন মৃত্যু। এইডস প্রতিরোধে আমাদের অনেক করণীয় রয়েছে। যেমন - ১. এইডস সম্পর্কে সচেতন হতে হবে। এ রোগের উৎস, কারণ, আক্রান্ত ব্যক্তির করুন অবস্থা ইত্যাদি উপলব্ধি করা। ২. এইডস আক্রান্তদের ঘৃণা বা সামাজিকভাবে অবহেলা করা যাবে না। ৩. ধর্মীয় অনুশাসন মেনে চলা। স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি আস্থাশীল থাকা। ৪.বহুকামিতা, নিষিদ্ধপল্লী তথা পতিতালয়ের যাতায়াত বন্ধ করা এবং অনিরাপদ যৌন মিলন পরিহার করা। ৫. এইডস এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসা এবং সামাজিক আন্দোলন জোরদার করে তোলা। ৬.প্রতিবছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালনে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করা। ৭. সর্বোপরি এইডস সম্পর্কে নিজে সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করে তোলা।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রোগের বিস্তার রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? …
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর