উদ্দীপকে কুলসুমের মত মানুষের সমস্যা সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কুলসুমের মত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে অনেকগুলো উপায় রয়েছে। প্রতিবন্ধী সংক্রান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত ও ঘোষণা সমূহ এবং বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা ১৯৯৫ অনুযায়ী সরকারি ও বেসরকারি সংস্থা প্রতিবন্ধীদের সংসার সমাধানের কাজ করে চলেছে। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের উপায় সমূহ নিচে তুলে ধরা হলো- ১. প্রতিবন্ধীদের মেধা, যোগ্যতা, সামর্থ্যের সর্বোচ্চ বিকাশ, স্বাধীন ও আত্মনির্ভরশীল জীবন নিশ্চিত করার জন্য পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২. জাতীয় পর্যায় পূর্ণবাসন কর্মসূচি গ্রহণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা, সুযোগ ও পূর্ণ অংশগ্রহণের নীতিমালা অনুসরণ করে এই পূণবাসন কর্মসূচি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। ৩. প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করতে হবে। ৪. সবচেয়ে সুবিধাবঞ্চিত,অনগ্রসর ও দারিদ্র পীড়িত জনগোষ্ঠী হিসেবে এদের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে প্রতিবন্ধী জনগোষ্ঠী মানবসম্পদে পরিণত হয়। ৫.প্রতিবন্ধীদের বিশেষ সক্ষমতার জায়গাগুলো উদ্ভাবন করে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করতে হবে। ৬. সরকারি ও বেসরকারি পর্যায়ের সুযোগ-সুবিধার ভিত্তিতে তাদের জন্য সরকারি সুযোগ সৃষ্টি করতে হবে। কোটা বৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। ৭. প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ৮. সরকারের বার্ষিক বাজেটে তাদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। ৯. প্রতিবন্ধীদের সাথে নমনীয় আচরণ করতে হবে এবং তাদের সাথে দূরত্ব ঘুচিয়ে মিলেমিশে থাকতে হবে। তাদের প্রতি ঘৃণা ও অবজ্ঞা পরিহার করতে হবে। ১০. গণমাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাফল্যের কাহিনী তুলে ধরতে হবে। ১১. সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানে কার্যক্রম সরকারের সুদৃষ্টি প্রয়োজন। পরিশেষে আমি মনে করি, কুলসুমের মতো জনগোষ্ঠীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে কুলসুমের মত মানুষের সমস্যা সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর