বর্ণিত সমস্যাটির প্রতিকারে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। ইভটিজিং এর কবলে পড়ে নারী সমাজ চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। তাই ইভটিজিং প্রতিরোধ করা প্রয়োজন। ইভটিজিং সমস্যাটির প্রতিকারের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদ্বেগ গ্রহণ করতে হবে। পাশাপাশি আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। অভিভাবকরা যদি নিজ নিজ সন্তান সন্তানের যথাযথ খেয়াল রাখেন তাহলে তাদের মাঝে উচ্চস্থলতা ও অর্থনৈতিক কাজকর্ম করা প্রবণতা কমে যাবে। ইভটিজিং প্রতিরোধে সরকার নতুন আইন প্রণয়ন করেছে। নিশ্চিত করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। ইভটিজিং বন্ধের জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যম গুলোকে বিশেষ ভূমিকা রাখতে হবে। বিদেশি অপসংস্কৃতির অপরিহার করতে হবে। সম্প্রতি ইভটিজিং এর শিকার মেয়েদের মধ্যে আত্মহত্যার মতো দুর্বল চিত্তের ভাবনা থেকে বেরিয়ে এসে মেয়েদের প্রতিবাদ করার সৎ সাহস প্রদর্শন করতে হবে। সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। তরুণদেরকে মার্জিত পোষাক পরিধান করা এবং শালীনতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। ছেলেমেয়েরা যাতে খারাপ সঙ্গের সংস্পর্শে না যায় সেদিকে অভিভাবকদের দৃষ্টি দিতে হবে। শিশু ও নারী নির্যাতন দমন আইন ২০০০ এ ইভটিজিং এর সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদন্ডে যে বিধান রয়েছে তা কঠোরভাবে কার্যকর করতে হবে। বখাটে, উশৃংখল ছেলেদের সুপথে আনতে কাউন্সিলিং করতে হবে। সর্বোপরি ইভটিজিং প্রতিরোধে আরও যুগোপযোগী আইন প্রণয়ন করে অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উপরে উল্লেখিত প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়াও মূল্যবোধ ও সামাজিক প্রথা সংস্কার, সামাজিক আন্দোলন জোরদার কারণ, উত্তম আদর্শ প্রতিষ্ঠা, নারীর মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি কার্য সম্পাদন হলে উদ্দীপকে বর্ণিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
বর্ণিত সমস্যাটির প্রতিকারে তোমার মতামত ব্যক্ত কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর