উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ সমস্যা রাষ্ট্রের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে -তুমি কি একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ সমস্যা তথা দুর্নীতি রাষ্ট্রের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে -বক্তব্যটির সাথে আমি একমত। দুর্নীতির প্রভাব ব্যাধির ন্যায় হওয়ায় একে একটি সামাজিক ব্যাধি হিসেবে অভিহিত করা হয়। এ প্রভাবে সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পে বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। গণতান্ত্রিক ব্যবস্থার জনগণের অংশগ্রহণ, জনসেবা,আইনের শাসন প্রভৃতির কথা উল্লেখ থাকলেও দুর্নীতির কারণে এসব বাধাগ্রস্ত হয়। ফলে জনগণের সাথে সরকারের দূরত্ব বৃদ্ধি পায়। একই সাথে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিঘ্নিত হয়। দুর্নীতির কারণে সাধারণ জনগণ বিশেষভাবে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার ভূলুণ্ঠিত হয়।স্বজনপ্রীতি, দলীয়করণ প্রভৃতির কারণে অযোগ্য লোকজন গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়। ফলে একদিকে যেমন কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হয় না অন্যদিকে যোগ্য লোকেরা যথাযথ মূল্যায়নের অভাবে কর্ম বিমুখ হয়ে পড়ে। এর প্রভাবে জাতীয় উন্নয়ন সীমিত হয়ে পড়ে এবং জাতীয় আয় ও মাথাপিছু আয় কমে যায়। এভাবে দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়ে। আবার দুর্নীতির কারণে বহি বিশ্বে দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এতে দাতা সংস্থা ও বিদেশী বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেয়। এভাবে দুর্নীতির সর্বাধিক ভাবে দেশের উন্নয়নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাধাগ্রস্ত করে। আর এসব কারণেই আমি প্রশ্নোক্ত বক্তব্যটির সাথে একমত পোষণ করছি।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ সমস্যা রাষ্ট্রের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে -ত…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর