উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে নাগরিক হিসেবে তোমার করণীয় কী?মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যা জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা। এই সমস্যার সমাধানে আমার সুপার সমূহ নিচে তুলে ধরা হলো - ১. বৃক্ষ নিধন রোধে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। বনভূমি ধ্বংসের যারা লিপ্ত তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাথে সাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে হবে। নদী তীরবর্তী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় ব্যাপকভাবে বনায়ন করা প্রয়োজন। ২. শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানায় সি এফ সি গ্যাসের ব্যবহার নিষিদ্ধ করা সহ এর বিকল্প পদ্ধতি খুঁজতে হবে। ৩. জ্বালানি হিসেবে জীবাশ্ম জ্বালানি বা কাঠের ব্যবহার বন্ধ করতে হবে। শিল্প কারখানায় পরিবেশবাদ্ধব জ্বালানি ব্যবহার করতে হবে। ৪. প্রাকৃতিক জলাশয়, হাওয়ার বাওর, বিল সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। ৫.ইট ভাটা, শিল্প কারখানা ও গাড়ির বিষাক্ত কালো ধোয়া নিয়ন্ত্রণ করতে হবে। ৬. নগরায়ন ও শিল্পায়নে পরিকল্পিত পদ্ধতি ব্যবহার করতে হবে। ৭. জাতিসংঘকে পরমাণু অস্ত্র তৈরী, পরীক্ষা ও উৎপাদন নিষিদ্ধ করাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৮. জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে এবং আন্তর্জাতিকভাবে সচেতন করতে সকলকে উদ্ধৃতি হতে হবে। পাশাপাশি শিল্প উন্নয়ন দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা উদ্দীপকের আকদ্দস আলীর মতো হাজারো মানুষকে এক চরম সংকটে ফেলে দিয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে এ চরম সংকটের হাত থেকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে নাগরিক হিসেবে তোমার করণীয় কী?মতাম…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর